চলতি বিশ্বকাপে অস্ট্রিয়ার বিপক্ষে নিজেদের দ্বিতীয় ম্যাচে ঐতিহ্যবাহী আকাশি-সাদা
ডোরাকাটা হোম জার্সি পরে মাঠে নামবে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। ডালাসে অনুষ্ঠিত হতে যাওয়া এই ম্যাচে আলবিসেলেস্তেরা মূল জার্সির সঙ্গে নীল রঙের শর্টস ও মোজা পরিধান করবে।
অন্যদিকে, গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজকে দেখা যাবে হালকা সবুজ রঙের কিটে। এর আগে আলজেরিয়ার বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচেও একই হোম জার্সি পরে খেলেছিল লিওনেল স্কালোনির শিষ্যরা।
গ্রুপ পর্বের শেষ ম্যাচে জর্ডানের বিপক্ষে প্রথমবার নিজেদের কালো রঙের ‘অ্যাওয়ে’ জার্সি পরে মাঠে নামবে আর্জেন্টিনা। কালো রঙের এই জার্সিতে নীল ও আকাশি নীলের ছোঁয়া থাকার পাশাপাশি নম্বর ও লোগো থাকবে সাদা রঙের। জর্ডান ম্যাচে গোলরক্ষক মার্টিনেজও কিছুটা গাঢ় শেডের সবুজ জার্সি পরে খেলবেন। গ্রুপ পর্বের প্রথম তিন ম্যাচে আর্জেন্টিনার কোন কিট ব্যবহার করা হবে, তা আগেই চূড়ান্ত করা হয়েছিল।
এসআর