[email protected] বৃহঃস্পতিবার, ১৮ জুন ২০২৬
৩ আষাঢ় ১৪৩৩

এক মাস পর দলের অনুশীলনে নেইমার, স্কটল্যান্ড ম্যাচে ফেরার আশা

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ১৮ জুন ২০২৬ ২:১৪ এএম

সংগৃহীত ছবি

ইনজুরির কারণে প্রায় এক মাস মাঠের বাইরে থাকার পর ব্রাজিল জাতীয় দলের অনুশীলনে ফিরেছেন তারকা ফরোয়ার্ড নেইমার।

ইনজুরির কারণে প্রায় এক মাস মাঠের বাইযুক্তরাষ্ট্রে দলের প্রস্তুতি ক্যাম্পে বুধবার সতীর্থদের সঙ্গে তাকে অনুশীলনে অংশ নিতে দেখা যায়।

অনুশীলনে ফিরে বেশ প্রাণবন্ত মেজাজেই ছিলেন এই ব্রাজিলিয়ান ফুটবলার। মাঠে প্রবেশের সময় উপস্থিত সংবাদকর্মীদের উদ্দেশে হাস্যরস করে তিনি বলেন, “আমাকে কি মিস করেছ?”

হাইতির বিপক্ষে বিশ্বকাপের গ্রুপ পর্বের ম্যাচকে সামনে রেখে অনুষ্ঠিত গুরুত্বপূর্ণ এই অনুশীলনে শুরুতে দলের সঙ্গে ওয়ার্মআপ করেন নেইমার। পরে চিকিৎসক ও ফিটনেস কোচদের তত্ত্বাবধানে আলাদা করে পুনর্বাসন ও শারীরিক সক্ষমতা বৃদ্ধির অনুশীলন চালিয়ে যান।

তার প্রত্যাবর্তনে সতীর্থদের মধ্যেও উৎসাহ দেখা যায়। একপর্যায়ে দলের খেলোয়াড়রা করতালির মাধ্যমে তাকে স্বাগত জানান এবং মজার ছলে শুভকামনা জানান।

তবে এখনই প্রতিযোগিতামূলক ম্যাচে খেলার মতো পুরোপুরি ফিট নন নেইমার। তবুও শুক্রবার ফিলাডেলফিয়ায় অনুষ্ঠিতব্য হাইতির বিপক্ষে ম্যাচের জন্য দলের সঙ্গে ভ্রমণ করার কথা রয়েছে তার। আগামী কয়েক দিনে বল নিয়ে অনুশীলন এবং ফিটনেস সেশনের পরিমাণ ধীরে ধীরে বাড়ানো হবে।

ব্রাজিল ফুটবল কনফেডারেশন (সিবিএফ) জানিয়েছে, ডান পায়ের কাফে চোট পাওয়ার পর থেকে নেইমারের পুনর্বাসন প্রক্রিয়া পরিকল্পনা অনুযায়ী এগোচ্ছে। মেডিকেল টিম নিয়মিত তার শারীরিক অবস্থার পর্যবেক্ষণ করছে।

সবকিছু অনুকূলে থাকলে বিশ্বকাপের গ্রুপ পর্বের শেষ ম্যাচে স্কটল্যান্ডের বিপক্ষে মাঠে ফেরার সম্ভাবনা রয়েছে ব্রাজিলের অন্যতম এই সেরা তারকার।

তার প্রত্যাবর্তন ব্রাজিল শিবিরের জন্য বড় স্বস্তির খবর হিসেবে দেখা হচ্ছে।

এসআর

সম্পর্কিত খবর