[email protected] রবিবার, ১৪ জুন ২০২৬
৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩

নেদারল্যান্ডসকে হারিয়ে বিশ্বকাপ অভিযান শুরু বাংলাদেশের মেয়েদের

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ১৪ জুন ২০২৬ ৯:৪২ পিএম

সংগৃহীত ছবি

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে দুর্দান্ত জয় দিয়ে নিজেদের যাত্রা শুরু করেছে বাংলাদেশ।

আসরে প্রথম ম্যাচে নেদারল্যান্ডসকে ৬ উইকেটে পরাজিত করে আত্মবিশ্বাসী সূচনা পেয়েছে নিগার সুলতানার দল।

 

রোববার ইংল্যান্ডের এজবাস্টন মাঠে অনুষ্ঠিত ম্যাচে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৩৮ রান সংগ্রহ করে নেদারল্যান্ডস। জবাবে বাংলাদেশ ১৯.১ ওভারে ৪ উইকেট হারিয়ে প্রয়োজনীয় রান তুলে নেয়।

 

ডাচদের হয়ে সবচেয়ে বড় অবদান রাখেন বাবাতে ডি লিড। তিনি ৪৫ বলে ৫০ রানের ইনিংস খেলেন। এছাড়া ওপেনার হেদার সিজার্স ১৬ রান যোগ করেন। বাংলাদেশের বোলারদের মধ্যে মারুফা খাতুন দুটি উইকেট নেন। ফারিহা তৃষ্ণা, সানজিদা আক্তার মেঘলা, রাবেয়া খান ও ঋতু মণি একটি করে উইকেট শিকার করেন।

 

১৩৯ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই আক্রমণাত্মক ব্যাটিং করে বাংলাদেশ। উদ্বোধনী জুটির দৃঢ় ভিত্তির ওপর ভর করে দল দ্রুত রান তুলতে থাকে। প্রথম সাত ওভারেই কোনো উইকেট না হারিয়ে স্কোরবোর্ডে ৬৭ রান যোগ হয়।

 

ব্যাট হাতে সবচেয়ে উজ্জ্বল ছিলেন জুয়াইরিয়া ফেরদৌস জয়িতা। মাত্র ৩৩ বলে ৫০ রান করে দলের জয়ের ভিত গড়ে দেন তিনি। তার ইনিংসে ছিল সাতটি চার ও দুটি ছক্কা।

 

এছাড়া শারমিন আক্তার ৩৭ রানে অপরাজিত থেকে শেষ পর্যন্ত দলের জয় নিশ্চিত করেন। স্বর্ণা আক্তার ১৮ রান করে অপরাজিত থাকেন। গুরুত্বপূর্ণ অবদান রাখেন দিলারা আক্তারও, যিনি ২৬ রান করেন।

 

এই জয়ের মাধ্যমে বিশ্বকাপের শুরুতেই মূল্যবান দুই পয়েন্ট অর্জন করেছে বাংলাদেশ। একই সঙ্গে পরবর্তী ম্যাচগুলোর আগে দলের আত্মবিশ্বাসও অনেকটাই বেড়ে গেল।

এসআর

সম্পর্কিত খবর