[email protected] রবিবার, ১৪ জুন ২০২৬
৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩

ভিনিসিয়াসের গোলে ম্যাচে ফেরে ব্রাজিল, প্রথমার্ধ শেষ ১-১ সমতায়

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ১৪ জুন ২০২৬ ৫:০৬ এএম

সংগৃহীত ছবি

২০২৬ বিশ্বকাপের ‘সি’ গ্রুপে ব্রাজিলের বিপক্ষে দারুণ লড়াই উপহার দিয়েছে মরক্কো।

নিউ জার্সিতে অনুষ্ঠিত ম্যাচে শুরুতে এগিয়ে গেলেও ভিনিসিয়াস জুনিয়রের গোলে প্রথমার্ধ শেষে ১-১ সমতায় রয়েছে দুই দল।

ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে মরক্কো। প্রথম কয়েক মিনিটে একাধিক সুযোগ তৈরি করে তারা ব্রাজিলের রক্ষণভাগকে ব্যস্ত রাখে।

অবশেষে ২১তম মিনিটে দ্রুতগতির এক আক্রমণ থেকে কাঙ্ক্ষিত গোল পেয়ে যায় আফ্রিকান প্রতিনিধিরা। ব্রাহিম দিয়াজের বাড়ানো বল কাজে লাগিয়ে গোল করেন সাইবারি।

গোল হজমের পর ধীরে ধীরে ছন্দে ফেরে ব্রাজিল। ৩২তম মিনিটে সমতায় ফেরান দলের তারকা ফরোয়ার্ড ভিনিসিয়াস জুনিয়র।

ব্রুনো গিমারেজের নিখুঁত পাস ধরে বাম দিক দিয়ে বক্সে ঢুকে প্রতিপক্ষ ডিফেন্ডারকে কাটিয়ে শক্তিশালী শটে জালে বল জড়ান তিনি। মরক্কোর গোলরক্ষক ইয়াসিন বুনো বলটি ঠেকানোর সুযোগই পাননি।

প্রথমার্ধে বল দখলের লড়াইয়ে কিছুটা এগিয়ে ছিল ব্রাজিল। তবে আক্রমণ তৈরির ক্ষেত্রে মরক্কোও সমান তালে প্রতিদ্বন্দ্বিতা করেছে।

আফ্রিকান দলটি বেশ কয়েকবার ব্রাজিলের রক্ষণভাগে চাপ সৃষ্টি করে, অন্যদিকে ভিনিসিয়াসের গোল ছাড়াও ব্রাজিলের আরও কয়েকটি প্রচেষ্টা গোলের সম্ভাবনা জাগিয়েছিল।

দুই দলের আক্রমণ-পাল্টা আক্রমণে জমে ওঠা ম্যাচের প্রথম ৪৫ মিনিট শেষ হয়েছে ১-১ সমতায়।

এসআর

সম্পর্কিত খবর