[email protected] শনিবার, ১৩ জুন ২০২৬
২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩

জন্মসনদে ফুটবল উন্মাদনা, সবচেয়ে জনপ্রিয় নেইমার

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ১৩ জুন ২০২৬ ১:২৭ এএম

সংগৃহীত ছবি

বিশ্ব ফুটবলের তারকাদের জনপ্রিয়তা এখন আর শুধু মাঠ কিংবা সামাজিক যোগাযোগমাধ্যমেই সীমাবদ্ধ নেই।

অনেক দেশে নবজাতকদের নামকরণেও প্রভাব ফেলছেন খ্যাতিমান ফুটবলাররা।

বিশেষ করে ব্রাজিলিয়ান তারকা -এর নাম নতুন প্রজন্মের অভিভাবকদের কাছে সবচেয়ে বেশি পছন্দের তালিকায় উঠে এসেছে।

দক্ষিণ আমেরিকার বিভিন্ন দেশে ফুটবলপ্রেমী পরিবারগুলো তাদের সন্তানদের নাম রাখছেন জনপ্রিয় খেলোয়াড়দের নামে। এর ফলে ফুটবল তারকাদের নাম এখন জন্মনিবন্ধনের খাতাতেও নিয়মিত দেখা যাচ্ছে।

ইকুয়েডরের নাগরিক নিবন্ধন সংক্রান্ত তথ্য অনুযায়ী, ফুটবলারদের নামের মধ্যে সবচেয়ে বেশি জনপ্রিয়তা পেয়েছেন নেইমার। দেশটিতে কয়েক হাজার শিশুর নাম রাখা হয়েছে তার নাম অনুসারে। এই তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন ফরাসি তারকা এবং তৃতীয় স্থানে আছেন ।

এ ছাড়া ও -এর নামেও বহু শিশুর নামকরণ করা হয়েছে। বিশ্বকাপ ও আন্তর্জাতিক টুর্নামেন্টে তাদের সাফল্যের পর এসব নামের জনপ্রিয়তা আরও বেড়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা।

শুধু ইকুয়েডর নয়, কলম্বিয়া ও ব্রাজিলেও ফুটবল তারকাদের নামে শিশুদের নাম রাখার প্রবণতা দেখা যাচ্ছে। বিশেষ করে নেইমার ও এমবাপ্পের নাম নতুন বাবা-মায়েদের মধ্যে ব্যাপক আগ্রহ সৃষ্টি করেছে।

ফুটবলের বর্তমান প্রজন্মের আরও কয়েকজন তারকা ভবিষ্যতে এই তালিকায় যুক্ত হতে পারেন বলে ধারণা করা হচ্ছে। তাদের মধ্যে রয়েছেন , , এবং ।

বিশ্লেষকদের মতে, ফুটবল শুধু বিনোদনের মাধ্যম নয়; এটি এখন সংস্কৃতি ও পরিচয়েরও অংশ। আর সে কারণেই প্রিয় খেলোয়াড়দের নাম নতুন প্রজন্মের পরিচয়ে যুক্ত করতে আগ্রহী হচ্ছেন অনেক অভিভাবক।

এসআর

সম্পর্কিত খবর