[email protected] বৃহঃস্পতিবার, ১১ জুন ২০২৬
২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩

বাংলাদেশের বিপক্ষে অস্ট্রেলিয়ার টি-২০ সিরিজ বাতিল

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১১ জুন ২০২৬ ১১:৩২ এএম

সংগৃহীত ছবি

আইসিসি নারী চ্যাম্পিয়ন্স ট্রফির উদ্বোধনী আসর জুন-জুলাই থেকে পিছিয়ে ২০২৭ সালের ফেব্রুয়ারিতে পুনর্নির্ধারণ করায় নিজেদের নারী

 দলের ঘরোয়া আন্তর্জাতিক সূচি পুনর্বিন্যাস করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। এর ফলে আগামী ৯ থেকে ২২ অক্টোবর পর্যন্ত ব্রিসবেন ও সিডনিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশ নারী দলের নির্ধারিত তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজটি বাতিল করা হয়েছে, তবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজটি আগের সূচি অনুযায়ী বহাল থাকছে।

বাংলাদেশের বাতিল হওয়া টি-টোয়েন্টি সিরিজের সেই সময়সূচিতে (১৮, ২০ ও ২২ অক্টোবর) এখন সিডনিতে স্বাগতিক অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে নিউজিল্যান্ড নারী দল।

এছাড়া পূর্বনির্ধারিত সূচি বদলে নিউজিল্যান্ড দল আগামী বছরের ৬, ৮ ও ১০ মার্চ যথাক্রমে ক্যানবেরা ও মেলবোর্নে অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে অংশ নেবে।

এসআর

সম্পর্কিত খবর