[email protected] রবিবার, ১৪ জুন ২০২৬
৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩

বিশ্বকাপের মঞ্চে শাকিরার দাপট: ভাইয়ের সাথে নাচে ভাইরাল, ছড়ালো 'বডি ডাবল' বিতর্ক

প্রতিদিনের বাংলা ডেস্ক

প্রকাশিত: ১২ জুন ২০২৬ ৬:২০ এএম

সংগৃহীত ছবি

বিশ্বকাপের উদ্বোধনী মঞ্চে সংগীত, আলো আর উৎসবের রঙে মেতে উঠেছিল ফুটবল বিশ্ব। তবে জমকালো আয়োজনের আড়ালে ঘটে যাওয়া একটি মুহূর্ত এখন সামাজিক মাধ্যমে নতুন বিতর্কের জন্ম দিয়েছে।

২০২৬ ফিফা বিশ্বকাপের উদ্বোধনী আসর বসেছিল মেক্সিকো সিটির ঐতিহাসিক এস্তাদিও আসতেকা স্টেডিয়ামে। জমকালো এই আয়োজনে নাইজেরিয়ান তারকা বার্না বয়কে সঙ্গে নিয়ে অফিসিয়াল অ্যান্থেম ‘দাই দাই’ (Dai Dai) পরিবেশন করেন কলম্বিয়ান পপ কুইন শাকিরা। বর্ণিল এই পারফরম্যান্সের পাশাপাশি মাঠের বাইরের এক আনন্দঘন মুহূর্ত এবং তাকে ঘিরে নতুন করে ওঠা বিতর্ক এখন নেটদুনিয়ায় আলোচনার কেন্দ্রে।

​পারফরম্যান্স শেষে শাকিরার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে দারুণভাবে ভাইরাল হয়েছে। এতে দেখা যায়, নিরাপত্তা কর্মীদের পক্ষ থেকে দ্রুত মাঠ ছাড়ার নির্দেশনা দেওয়া হলেও, তিনি তা উপেক্ষা করে নিজের ভাই আন্তোনিও মেবারাকের সঙ্গে নাচতে শুরু করেন। প্রিয় তারকার এই স্বতঃস্ফূর্ত ও বাঁধনহারা রূপ দেখে ভক্তরা উচ্ছ্বসিত। অনেকেই মন্তব্য করেছেন, এটাই খাঁটি শাকিরা, যিনি সবসময় নিজের মতো থাকতে ভালোবাসেন।

​তবে এই উদ্বোধনী অনুষ্ঠানকে ঘিরে এক অদ্ভুত বিতর্কও দানা বেঁধেছে। নেটিজেনদের একটি বড় অংশের দাবি, মঞ্চে পারফর্ম করা ব্যক্তিটি শাকিরা নন, বরং তার কোনো ‘বডি ডাবল’ বা নকল রূপ। পারফরম্যান্সের সময় নেয়ন-হলুদ রঙের মেশ আউটফিট, ম্যাচিং গ্লাভস এবং বড় সানগ্লাসে চোখ ঢাকা থাকায় দর্শকদের মনে এই সন্দেহের জন্ম হয়।

​এই বিতর্ক আরও উসকে দিয়েছে ফক্স টিভির সম্প্রচার ব্যবস্থা। ফক্স টিভি উদ্বোধনী অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করেনি, যদিও ‘টেলিমুন্ডো’ চ্যানেলে শাকিরা ও বার্না বয়ের পারফরম্যান্স সরাসরি দেখানো হয়েছিল। কেন ফক্স কর্তৃপক্ষ এটি লাইভ সম্প্রচার করেনি, তা নিয়ে এখনো কোনো স্পষ্ট কারণ জানা যায়নি, যা দর্শকদের মনে এই রহস্য আরও বাড়িয়ে দিয়েছে।

এসআর

সম্পর্কিত খবর