ফিফা বিশ্বকাপ ২০২৬-এ গ্রুপ-'এ'-এর ম্যাচে কিছুক্ষণ পরেই চেক প্রজাতন্ত্রের বিপক্ষে মাঠে নামছে দক্ষিণ কোরিয়া। মেক্সিকোর
গুয়াদালাহারার এস্তাদিও চিভাস স্টেডিয়ামে ম্যাচটি অনুষ্ঠিত হবে। এই গ্রুপে তাদের বাকি দুই প্রতিপক্ষ দল হলো সহ-আয়োজক মেক্সিকো এবং দক্ষিণ আফ্রিকা।
বিশ্ব র্যাংকিংয়ে ২৫তম স্থানে থাকা দক্ষিণ কোরিয়া এশিয়ার সবচেয়ে সফল দল হিসেবে এবারের বিশ্বকাপে অংশ নিচ্ছে। বাছাইপর্বে দুর্দান্ত পারফর্ম করা দলটি পুরো পর্বে মাত্র সাতটি গোল হজম করেছে। দলের অন্যতম ভরসা ৩৩ বছর বয়সী অধিনায়ক ও প্রধান গোলদাতা সন হিউং-মিন। এটি তার ক্যারিয়ারের চতুর্থ বিশ্বকাপ এবং ধারণা করা হচ্ছে এটাই তার শেষ বিশ্বকাপ হতে পারে। বাছাইপর্বে একাই ১০টি গোল করে এশিয়ার মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ গোলদাতা হয়েছেন তিনি।
আজকের ম্যাচে কোচ ৩-৪-৩ ফরমেশনে দল সাজিয়েছেন। কোরিয়ার আজকের ম্যাচের সাফল্য অনেকটাই নির্ভর করছে পিএসজির লি কাং-ইন এবং লি জে-সাংয়ের ওপর, যারা মাঠে অধিনায়ক সন হিউং-মিনকে আক্রমণভাগে সহায়তা করবেন।
দক্ষিণ কোরিয়ার একাদশ:
কিম সিউং-গিউ (গোলরক্ষক), লি গি-হিউক, কিম মিন-জে, লি হান-বিওম, সিওল ইয়াং-উ, হোয়াং ইন-বিওম, পেক সিউং-হো, লি তে-সিওক, লি কাং-ইন, লি জে-সাং এবং সন হিউং-মিন।
এসআর