[email protected] শুক্রবার, ১২ জুন ২০২৬
২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩

শাকিরার গানে বিশ্বকাপের বর্ণাঢ্য উদ্বোধন

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ১২ জুন ২০২৬ ১:৪১ এএম

সংগৃহীত ছবি

জমকালো সাংস্কৃতিক আয়োজন ও বিশ্বখ্যাত শিল্পীদের পরিবেশনার মধ্য দিয়ে শুরু হলো ফুটবল বিশ্বকাপের নতুন আসর।

বাংলাদেশ সময় রাত সাড়ে ১১টায় অনুষ্ঠান শুরুর কথা থাকলেও কিছুটা বিলম্বে পর্দা ওঠে উদ্বোধনী অনুষ্ঠানের। তবে শুরু থেকেই উৎসবের আমেজে মেতে ওঠেন উপস্থিত দর্শকরা।

মেক্সিকো সিটির ঐতিহাসিক আজতেকা স্টেডিয়ামে অনুষ্ঠিত উদ্বোধনী আয়োজনে সংগীত, নৃত্য ও আলোকসজ্জার সমন্বয়ে তৈরি করা হয় এক বর্ণিল পরিবেশ।

অনুষ্ঠানের শুরুতে মঞ্চ মাতান মেক্সিকোর জনপ্রিয় ব্যান্ড । তাদের প্রাণবন্ত পরিবেশনা দর্শকদের মধ্যে উচ্ছ্বাস ছড়িয়ে দেয়।

এরপর মঞ্চে আসেন ভেনেজুয়েলার সংগীতশিল্পী । ঐতিহ্যবাহী মেক্সিকান সংস্কৃতির ছোঁয়ায় সাজানো পরিবেশনায় তিনি দর্শকদের মুগ্ধ করেন। নৃত্যশিল্পীদের অংশগ্রহণে তার পরিবেশনা অনুষ্ঠানে নতুন মাত্রা যোগ করে।

পরবর্তী পর্বে গান পরিবেশন করেন জনপ্রিয় লাতিন সংগীত তারকা । তার উপস্থিতিতেও স্টেডিয়ামে উৎসবমুখর আবহ বজায় থাকে।

তবে দর্শকদের সবচেয়ে বেশি আগ্রহ ছিল কলম্বিয়ান পপ তারকা কে ঘিরে। অনুষ্ঠানের শেষ ভাগে মঞ্চে উঠে তিনি বিশ্বকাপের অফিসিয়াল থিম সং পরিবেশন করেন।

তার গানের সঙ্গে কণ্ঠ মেলান হাজারো দর্শক, যা উদ্বোধনী অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ হয়ে ওঠে।

শাকিরার পরিবেশনার মধ্য দিয়েই শেষ হয় উদ্বোধনী আয়োজনের আনুষ্ঠানিকতা।

এরপর শুরু হয় ফুটবল বিশ্বের সবচেয়ে বড় আসরের প্রতীক্ষিত লড়াই, যেখানে উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হওয়ার কথা মেক্সিকো ও দক্ষিণ আফ্রিকার।

এসআর

সম্পর্কিত খবর