[email protected] বৃহঃস্পতিবার, ১১ জুন ২০২৬
২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর দূত হিসেবে দায়িত্ব পেলেন বাংলাদেশি তরুণী ফাইজা

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ১১ জুন ২০২৬ ৫:৪৪ পিএম

সংগৃহীত ছবি

বাংলাদেশের জন্য গর্বের সংবাদ বয়ে এনেছেন সুনামগঞ্জের মেয়ে মাশরাফি চৌধুরী ফাইজা।

তিনি আসন্ন ফিফা বিশ্বকাপ ২০২৬-এর অফিসিয়াল অ্যাম্বাসেডর হিসেবে দায়িত্ব পালনের সুযোগ পেয়েছেন।

 

সুনামগঞ্জ জেলার দিরাই উপজেলার কুলঞ্জ ইউনিয়নের রাড়ইল গ্রামের সন্তান ফাইজা বর্তমানে কানাডার ইয়র্ক ইউনিভার্সিটিতে অধ্যয়নরত। বিশ্বকাপকে ঘিরে কানাডার টরন্টোতে অনুষ্ঠিত বিভিন্ন আন্তর্জাতিক কর্মসূচিতে তিনি সক্রিয়ভাবে অংশ নিচ্ছেন।

 

বিশ্বকাপ-সংশ্লিষ্ট এসব কার্যক্রমে আন্তর্জাতিক ক্রীড়া ব্যক্তিত্ব, আয়োজক প্রতিনিধি এবং বিভিন্ন দেশের অতিথিদের সঙ্গে কাজ করার সুযোগ পাচ্ছেন তিনি। তরুণ প্রতিনিধি হিসেবে তার এই সম্পৃক্ততা আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের উপস্থিতিকে আরও উজ্জ্বল করেছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

 

ফাইজার বাবা, কানাডাপ্রবাসী মুস্তাক আহমেদ চৌধুরী, বিষয়টি নিশ্চিত করে জানান যে মেয়ের এই অর্জন শুধু পরিবারের জন্য নয়, বরং সুনামগঞ্জ এবং বাংলাদেশের জন্যও গর্বের বিষয়। তিনি আশা প্রকাশ করেন, ফাইজা ভবিষ্যতেও দেশের সুনাম আন্তর্জাতিক পরিমণ্ডলে তুলে ধরবেন।

 

পারিবারিক সূত্রে জানা যায়, ফাইজা ছোটবেলা থেকেই পড়াশোনার পাশাপাশি সামাজিক ও নেতৃত্বমূলক কর্মকাণ্ডে আগ্রহী ছিলেন। বিভিন্ন আন্তর্জাতিক ও স্বেচ্ছাসেবামূলক উদ্যোগে অংশগ্রহণের মাধ্যমে তিনি নিজেকে দক্ষ ও আত্মবিশ্বাসী একজন তরুণ নেতৃত্ব হিসেবে প্রতিষ্ঠিত করেছেন।

 

উল্লেখ্য, ২০২৬ সালের ফিফা বিশ্বকাপ যৌথভাবে আয়োজন করবে কানাডা, যুক্তরাষ্ট্র ও মেক্সিকো। বিশ্বকাপকে সামনে রেখে আয়োজক দেশগুলোতে নানা প্রস্তুতিমূলক কার্যক্রম ইতোমধ্যে শুরু হয়েছে। এসব উদ্যোগে তরুণদের অংশগ্রহণ বাড়াতে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে, যেখানে ফাইজার মতো প্রতিনিধিরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। 

এসআর

সম্পর্কিত খবর