[email protected] মঙ্গলবার, ৯ জুন ২০২৬
২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩

আইসল্যান্ডের বিপক্ষে একাদশে ফিরছেন মেসি, আরও পরিবর্তনের আভাস

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ৯ জুন ২০২৬ ৮:৪৬ এএম

সংগৃহীত ছবি

বিশ্বকাপ ট্রফি ধরে রাখার মিশনে নামার আগে শেষ প্রস্তুতি ম্যাচে আগামীকাল (বুধবার) সকাল

 ৭টায় আলবামার জর্ডান-হারে স্টেডিয়ামে আইসল্যান্ডের মুখোমুখি হচ্ছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। এই ম্যাচে আর্জেন্টিনার প্রধান তারকা লিওনেল মেসি শুরু থেকেই মাঠে ফিরছেন বলে নিশ্চিত করেছেন কোচ লিওনেল স্কালোনি।

হন্ডুরাসের বিপক্ষে সর্বশেষ ম্যাচে মেসিকে বিশ্রামে রাখা হলেও তিনি এখন পুরোপুরি ফিট। তবে কোচ জানিয়েছেন, মেসি কতক্ষণ খেলবেন তা পরিস্থিতি এবং ঝুঁকির ওপর নির্ভর করবে। এদিকে আঙুলের চোট থেকে পুরোপুরি সেরে না ওঠায় প্রথম পছন্দের গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজের খেলা নিয়ে অনিশ্চয়তা রয়েছে, ফলে তার জায়গায় একাদশে দেখা যেতে পারে জেরোনিমো রুলিকে।

​ম্যাচ পূর্ববর্তী অনুশীলনের আভাস অনুযায়ী আর্জেন্টিনার একাদশে বেশ কিছু পরিবর্তন আসতে পারে। ক্লান্তির কারণে নিকোলাস তালিয়াফিকোকে এই ম্যাচে শুরুতে বিশ্রাম দেওয়া হতে পারে। তবে চোট কাটিয়ে একাদশে ফিরতে পারেন ক্রিস্টিয়ান রোমেরো। তার সঙ্গে প্রথম একাদশে অন্তর্ভুক্ত হওয়ার দৌড়ে এগিয়ে আছেন ফাকুন্দো মেদিনা, রদ্রিগো ডি পল, অ্যালেক্সিস ম্যাক-অ্যালিস্টার ও এনজো ফার্নান্দেজ।

আক্রমণভাগে গত ম্যাচে গোল পাওয়া লাউতারো মার্টিনেজের জায়গায় বাড়তি সময় পেতে পারেন হোসে ম্যানুয়েল লোপেজ। অন্যদিকে হুলিয়ান আলভারেজ ও লিয়েন্দ্রো পারেদেসদের প্রতিযোগিতামূলক ম্যাচের চাপ নেওয়ার জন্য আরও কিছু সময় অপেক্ষা করতে হতে পারে।

ইনজুরির কারণে বিশ্বকাপ থেকে ছিটকে যাওয়া ডিফেন্ডার লিওনার্দো বালের্দির কোনো বিকল্প এখনো ঘোষণা করেননি স্কালোনি; আইসল্যান্ড ম্যাচের পারফরম্যান্স দেখেই তিনি পরবর্তী চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন।

এসআর

সম্পর্কিত খবর