আগামী 2026 FIFA World Cup সামনে রেখে নিজেদের প্রস্তুতি পরিকল্পনায় পরিবর্তন এনেছে Iran national football team।
আগে যুক্তরাষ্ট্রের অ্যারিজোনা অঙ্গরাজ্যের টাকসনে দলটির বেস ক্যাম্প করার পরিকল্পনা থাকলেও এখন সেটি সরিয়ে নেওয়া হচ্ছে মেক্সিকোতে।
ইরান ফুটবল ফেডারেশনের সভাপতি মেহদি তাজ এক বিবৃতিতে জানান, ফিফার অনুমোদন নিয়ে এই পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যদিও এখনো আনুষ্ঠানিকভাবে এ বিষয়ে কিছু জানায়নি FIFA।
ফেডারেশনের তথ্য অনুযায়ী, নতুন বেস ক্যাম্প হবে মেক্সিকোর সীমান্তবর্তী শহর Tijuana। শহরটি যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার খুব কাছাকাছি হওয়ায় যাতায়াত ও প্রস্তুতির ক্ষেত্রে এটি সুবিধাজনক হবে বলে মনে করছে দলটির কর্তৃপক্ষ।
মেহদি তাজ জানান, ইস্তাম্বুলে ফিফা ও বিশ্বকাপ সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে বৈঠক এবং তেহরানে ভার্চুয়াল আলোচনার পর তাদের আবেদন অনুমোদন পেয়েছে। মধ্যপ্রাচ্যের চলমান নিরাপত্তা পরিস্থিতি ও ভ্রমণ-সংক্রান্ত উদ্বেগও এই সিদ্ধান্তে প্রভাব ফেলেছে বলে ধারণা করা হচ্ছে।
গ্রুপ ‘জি’-তে থাকা ইরান ১৫ জুন ক্যালিফোর্নিয়ার SoFi Stadium-এ নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করবে। একই মাঠে ২১ জুন তাদের প্রতিপক্ষ বেলজিয়াম। এরপর ২৬ জুন সিয়াটলে মিশরের বিপক্ষে খেলবে দলটি।
ফেডারেশন জানিয়েছে, নতুন বেস ক্যাম্পে আধুনিক অনুশীলন মাঠ, জিমনেশিয়াম ও আলাদা রেস্তোরাঁসহ প্রয়োজনীয় সব ধরনের সুবিধা রাখা হবে। ‘টিম মেল্লি’ নামে পরিচিত ইরান টানা চতুর্থবারের মতো বিশ্বকাপে খেলতে যাচ্ছে। তবে এখনো পর্যন্ত তারা কখনো গ্রুপ পর্ব পেরোতে পারেনি।
ইরান ফুটবল কর্তৃপক্ষের বিশ্বাস, মেক্সিকোতে অবস্থান করলে সম্ভাব্য ভিসা জটিলতাও কম হবে এবং যাতায়াত ব্যবস্থাপনাও সহজ হবে।
এসআর