[email protected] মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬
১২ কার্তিক ১৪৩৩

পবিত্র কোরআনে সময়, মানবজীবন ও ইবাদতের গুরুত্ব

প্রতিদিনের বাংলা ডেস্ক

প্রকাশিত: ২৭ অক্টোবর ২০২৬ ৯:২০ এএম

সংগৃহীত ছবি

পবিত্র কোরআনের বিভিন্ন জায়গায় সময় ও এর গুরুত্ব বিশেষভাবে তুলে ধরা হয়েছে। সুরা আসর

 শুরু হয়েছে সময়ের শপথ দিয়ে, যেখানে মানুষকে ক্ষতির মধ্যে রয়েছে বলে উল্লেখ করা হলেও ঈমানদার, সৎকাজে ব্রতী এবং পরস্পরকে সত্য ও ধৈর্যের উপদেশ দেওয়া ব্যক্তিদের এর ব্যতিক্রম বলা হয়েছে। ইমাম শাফেয়ির মতে, মানুষ যদি গভীরভাবে শুধু এই সুরাটি নিয়ে চিন্তা করত, তবে তা তাদের পথদর্শনের জন্য যথেষ্ট হতো।

​দিনের ও রাতের বিশেষ সময়ের শপথ

সুরা আসরের পাশাপাশি কোরআনের আরও কয়েকটি সুরা শুরু হয়েছে দিন বা রাতের নির্দিষ্ট সময়ের শপথের মাধ্যমে। এর মধ্যে রয়েছে—

​সুরা ফজর: ভোরবেলা এবং দশ রাতের শপথ।

​সুরা লাইল: আচ্ছন্ন করা রাত এবং প্রকাশিত দিনের শপথ।

​সুরা দুহা: পূর্বাহ্নের উজ্জ্বল আলো এবং অন্ধকারের রাতের শপথ।

​সময়ের হিসাব ও ইবাদতের নির্দেশ

কোরআনে রাত ও দিনকে বছর গণনা এবং সময়ের হিসাব জানার মাধ্যম হিসেবে বর্ণনা করা হয়েছে। সুরা ইসরা ও সুরা ইউনুসে রাত-দিনের আবর্তন এবং চন্দ্র-সূর্যের গতিপথের কথা উল্লেখ করা হয়েছে, যাতে মানুষ তাদের রবের অনুগ্রহ অনুসন্ধান করতে পারে। পাশাপাশি সুরা নিসা, হুদ, ইসরা ও ত্বহায় দিনের বিভিন্ন প্রান্তে এবং নির্দিষ্ট সময়ে নামাজ কায়েম করার ওপর জোর দেওয়া হয়েছে।

​কাজ ও কর্মপরিকল্পনা

কোরআনের বিভিন্ন আয়াতে কর্মব্যস্ততা ও ইবাদতের চমৎকার সমন্বয় দেখা যায়। সুরা জুমায় জুমার আজানের পর বেচাকেনা বাদ দিয়ে স্মরণের দিকে ধাবিত হতে এবং নামাজ শেষে পুনরায় পৃথিবীতে ছড়িয়ে পড়ে আল্লাহর অনুগ্রহ অনুসন্ধানের নির্দেশ রয়েছে। এছাড়া সুরা ইনশিরাহতে একটি কাজ শেষ করে অন্য কাজে আত্মনিয়োগ করার কথা বলা হয়েছে এবং সিদ্ধান্ত গ্রহণের পর আল্লাহর ওপর ভরসা করার নির্দেশ দেওয়া হয়েছে।

এসআর

সম্পর্কিত খবর