[email protected] মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
৭ আশ্বিন ১৪৩৩

স্ত্রী থেকে স্বামীর ৪ মাস দূরে থাকার ইসলামিক বিধান নিয়ে যা বললেন শায়েখ আজাহারী

প্রতিদিনের বাংলা ডেস্ক

প্রকাশিত: ২২ সেপ্টেম্বর ২০২৬ ১২:৪৭ পিএম

সংগৃহীত ছবি

মালয়েশিয়ার কুয়ালালামপুরের রিসডা ফাইভ স্টার হোটেলের সুলতান আহমাদ শাহ

 অডিটোরিয়ামে বাংলাদেশ ইয়ুথ কমিউনিটি মালয়েশিয়ার উদ্যোগে এক ইসলামি মহাসম্মেলন অনুষ্ঠিত হয়। উক্ত সম্মেলনে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন জনপ্রিয় ইসলামিক স্কলার শায়েখ ড. মিজানুর রহমান আজাহারী।

​সম্মেলনে ইসলামিক বিধানের কথা উল্লেখ করে ড. মিজানুর রহমান আজাহারী বলেন, ইসলামে স্ত্রী থেকে স্বামীর চার মাসের বেশি দূরে থাকার অনুমতি নেই। তবে জরুরি প্রয়োজনে চার মাসের বেশি সময় আলাদা থাকতে হলে স্বামীকে অবশ্যই স্ত্রীর অনুমতি নিতে হবে।

​প্রবাসী শ্রমিক ও কর্মচারীদের জন্য প্রতি চার মাস পর পর ছুটি পাওয়া বা বিমানে দেশে ফেরা কতটুকু সম্ভব—এমন প্রশ্নের উত্তরে আজাহারী জানান, বিশেষ জরুরি পরিস্থিতি কিংবা প্রবাসী কর্মীদের ক্ষেত্রে সর্বোচ্চ ছয় মাস পর্যন্ত দূরে থাকার ছাড় রয়েছে।

​অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ইসলামিক স্কলার শায়েখ আহমাদুল্লাহ। তিনি উপস্থিত দর্শকদের ইসলামি জীবনযাপন ও প্রবাসীদের বিভিন্ন প্রশ্নের সরাসরি উত্তর প্রদান করেন।

​হাবিবুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন লিংকন ইউনিভার্সিটির সাঈদ বিন মনসুর। এতে বিশেষ অতিথি হিসেবে ছিলেন আইন গ্রুপের চেয়ারম্যান ও টাইটেল স্পনসর দাতু সেরী হাজী হাসান আলী এবং মোশাররফ হোসেন মিয়াজী। এ ছাড়া বাংলাদেশ ইয়ুথ কমিউনিটির সাধারণ সম্পাদক মো. রমজান শুভেচ্ছা বক্তব্য এবং সভাপতি মোহাম্মদ রাজু সমাপনী বক্তব্য দেন।

​সম্মেলনে উপস্থিত আটশ প্রবাসী বাংলাদেশির মধ্যে আরও অংশ নেন আক্তার হোসেন, খান তরিকুল, হাসান মো. মাহমুদুল, বাসেত মোল্লা ও হাবিবুর রহমান জুয়েলসহ সংগঠনের অন্য বিশিষ্ট ব্যক্তিবর্গ।

এসআর

সম্পর্কিত খবর