ইসলামে বিয়ের পূর্বে পাত্র-পাত্রীর পরস্পরকে দেখা এবং প্রয়োজনীয় আলাপ-আলোচনার
অনুমতি থাকলেও কিছু নির্দিষ্ট সীমারেখা নির্ধারণ করা হয়েছে। রাসূলুল্লাহ (সা.) পাত্রী দেখার অনুমতি দিয়ে এর প্রতি উৎসাহিত করেছেন, তবে তা হতে হবে শালীনতা ও নিয়মের মধ্যে।
পাত্রী দেখার নিয়ম ও শর্তাবলী:
অনুমোদিত ব্যক্তি: কেবল বিয়ের প্রস্তাবকারী পাত্র নিজেই কনেকে দেখতে পারবেন। পাত্রের বাবা, ভাই, বন্ধু বা অন্য কোনো নন-মাহরামের কনে দেখা সম্পূর্ণ হারাম।
যে অঙ্গ দেখা যাবে: পাত্র কেবল কনের চেহারা, দুই হাতের কব্জি এবং পায়ের পাতা দেখতে পারবেন। কনের মাথার চুল বা শরীরের অন্য কোনো অঙ্গ দেখা জায়েজ নয়।
একা অবস্থান নিষিদ্ধ (খালওয়াত): পাত্র-পাত্রী কোনো নির্জন বা গোপন কক্ষে একা দেখা করতে পারবেন না; মাহরাম কারো উপস্থিতি আবশ্যক।
কথা বলার নিয়ম: কেবল প্রয়োজনীয় বিষয়ে আলোচনা করা যাবে, অপ্রয়োজনীয় বা ফিতনা সৃষ্টিকারী কথাবার্তা থেকে বিরত থাকতে হবে। নারী স্বাভাবিক কণ্ঠে কথা বলবেন, নরম বা আকর্ষণীয় ভঙ্গিতে নয়। কনেকে মুখ, হাতের কব্জি ও পায়ের পাতা ব্যতীত পুরো শরীর ঢেকে হিজাবে থাকতে হবে।
কামভাব এড়ানো: আলাপকালে কোনো প্রকার কামভাব জাগ্রত হলে বা উপভোগের পরিস্থিতি তৈরি হলে তা তৎক্ষণাৎ হারাম বলে গণ্য হবে।
পাত্রের জন্য কনেকে অপ্রয়োজনীয় প্রশ্ন করে বিব্রত করা অনুচিত। ব্যক্তিগত বা বিস্তারিত তথ্য জানার প্রয়োজন হলে পাত্রের মাহরাম নারীদের (যেমন: মা, বোন) মাধ্যমে তা জেনে নেওয়া উত্তম।
এসআর