অনেক সময় বিক্রেতারা বেশি লাভ করা সত্ত্বেও ক্রেতার কাছে কম লাভের কথা বলে মিথ্যা দাবি
করেন। ক্রয়-বিক্রয়ে অতিরিক্ত লাভের কথা গোপন রাখা বা ভুল তথ্য দেওয়া মিথ্যাচার ও ধোঁকাবাজির শামিল, যা ইসলামের দৃষ্টিতে একটি বড় বা কবিরা গুনাহ। ইসলামে সততার সঙ্গে ব্যবসা করার নির্দেশ দেওয়া হয়েছে এবং মিথ্যা বলা থেকে কঠোরভাবে সতর্ক করা হয়েছে।
হাদিস শরিফে সততার গুরুত্ব ও ব্যবসার শুভপরিণাম নিয়ে বর্ণনা এসেছে:
ব্যবসায় কত টাকা লাভ হলো তা ক্রেতার কাছে প্রকাশ করার কোনো বাধ্যবাধকতা নেই। বিক্রেতা চাইলে লাভের পরিমাণ উল্লেখ না করেই পণ্যটি একটি নির্দিষ্ট দামে বিক্রি করতে পারেন। তবে যদি তিনি নির্দিষ্ট পরিমাণ লাভের মিথ্যা দাবি করেন, তবে সেটি মারাত্মক অপরাধ ও গুনাহের কারণ হবে।
যদিও মিথ্যা তথ্য দিয়ে বিক্রি করার ফলে বিক্রেতা গুরুতর গুনাহগার হবেন, তবুও ফিকহি বিধান অনুযায়ী বাহ্যিক বিচারে সেই কেনাবেচা বা লেনদেনটি বাতিল বা নাজায়েজ হয়ে যাবে না।
এসআর