[email protected] শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬
২৭ ভাদ্র ১৪৩৩

২০২৭ সালের হজ নিবন্ধনের শেষ সময় ২৪ সেপ্টেম্বর

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১১ সেপ্টেম্বর ২০২৬ ৩:৩৭ পিএম

সংগৃহীত ছবি

২০২৭ সালের পবিত্র হজ পালনে আগ্রহীদের নিবন্ধন কার্যক্রম বর্তমানে চলমান রয়েছে।

সৌদি আরবের নির্ধারিত সময়সূচি অনুযায়ী আগামী ২৪ সেপ্টেম্বরের মধ্যে নিবন্ধন সম্পন্ন করতে হবে।

এই সময়সীমা পার হওয়ার পর আর নিবন্ধনের সুযোগ দেওয়া হবে না বলে জানিয়েছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়।

এ বিষয়ে গত ৯ সেপ্টেম্বর ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের হজ-২ শাখা থেকে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।

বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, ২০২৭ সালে বাংলাদেশ থেকে মোট ৭৮ হাজার ৫০০ জন হজ পালনের সুযোগ পাবেন।

এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ১ হাজার ৬৫ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ২ হাজার ৬৭৬ জনের নিবন্ধনের তথ্য উল্লেখ করা হয়েছে।

গত ২৭ জুলাই থেকে হজযাত্রীদের নিবন্ধন শুরু হয়েছে। ২৪ সেপ্টেম্বরের মধ্যে নিবন্ধন শেষ হওয়ার পর বাংলাদেশ থেকে সৌদি আরবে যেতে চূড়ান্তভাবে কতজন হজযাত্রী থাকছেন, সেই সংখ্যা সৌদি কর্তৃপক্ষকে জানানো হবে।

চূড়ান্ত তালিকা অনুযায়ী সৌদি পর্বের অর্থ পাঠানো, হজযাত্রীদের স্বাস্থ্য পরীক্ষা, ভিসা আবেদন, টিকাদান এবং প্রশিক্ষণসহ আনুষঙ্গিক কার্যক্রম সম্পন্ন করা হবে।

নির্ধারিত সময়ের মধ্যে নিবন্ধন শেষ করতে হজে যেতে ইচ্ছুক ব্যক্তি, হজ এজেন্সি, সংশ্লিষ্ট ব্যাংক এবং হজ ব্যবস্থাপনার সঙ্গে যুক্ত সবাইকে আহ্বান জানিয়েছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়।

হজ নিবন্ধন ও এ-সংক্রান্ত অন্যান্য তথ্য ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের হজবিষয়ক ওয়েবসাইটে পাওয়া যাবে।

এসআর

সম্পর্কিত খবর