[email protected] শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬
২৬ ভাদ্র ১৪৩৩

সুরা আর-রহমানের মূল শিক্ষা: আল্লাহর নেয়ামত, সৃষ্টির ভারসাম্য ও পরকালের প্রস্তুতি

প্রতিদিনের বাংলা ডেস্ক

প্রকাশিত: ১০ সেপ্টেম্বর ২০২৬ ৮:০৯ এএম

সংগৃহীত ছবি

পবিত্র কোরআনের ৫৫তম সুরা আর-রহমান মক্কায় অবতীর্ণ হয়। এ সুরায় আল্লাহর অসীম

 ক্ষমতা, সৃষ্টির ভারসাম্য, মানুষের প্রতি দয়া ও পরকালের সতর্কবার্তা তুলে ধরা হয়েছে। সুরাটির বিশেষ দিক হলো মানুষ ও জিন জাতিকে উদ্দেশ্য করে বারবার প্রশ্ন করা হয়েছে, ‘তোমরা তোমাদের প্রতিপালকের কোন কোন নেয়ামতকে অস্বীকার করবে?’

​সুরার সূচনাতেই আল্লাহ ‘রহমান’ নামের মাধ্যমে কোরআন শিক্ষার কথা উল্লেখ করেছেন, যা মানুষের জন্য অন্যতম বড় অনুগ্রহ। এতে মানুষ সৃষ্টি, তাকে কথা বলার ক্ষমতা দেওয়া এবং সূর্য, চন্দ্র, আকাশ, পৃথিবী ও ফল-ফসলের মতো জীবনধারণের নিয়ামতের কথা স্মরণ করানো হয়েছে। একইসাথে পৃথিবীকে বসবাসের উপযোগী করার পাশাপাশি সৃষ্টিজগতের ভারসাম্য বজায় রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

​পরকালের বিষয় উল্লেখ করে সুরায় সতর্ক করা হয়েছে যে, মানুষ ও জিন কাউকেই আল্লাহর ক্ষমতার বাইরে যাওয়ার সুযোগ নেই এবং সবাইকে নিজ কাজের হিসাব দিতে হবে। অপরদিকে আল্লাহভীরু ও সৎকর্মশীলদের জন্য জান্নাতের অনুপম পুরস্কারের বর্ণনা দেওয়া হয়েছে। মূলত এ সুরা মানুষকে আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায়, কোরআনের বিধান পালন, জীবনের ভারসাম্য রক্ষা এবং আখেরাতের প্রস্তুতির শিক্ষা দেয়।

এসআর

সম্পর্কিত খবর