[email protected] শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬
২০ ভাদ্র ১৪৩৩

২০২৭ সালের বিশ্ব ইজতেমার তারিখ ঘোষণা, হবে দুই পর্বে

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৩ সেপ্টেম্বর ২০২৬ ৬:১৭ পিএম

সংগৃহীত ছবি

২০২৭ সালের বিশ্ব ইজতেমা আগের ধারাবাহিকতায় দুই পর্বে আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

প্রথম পর্ব ৮ থেকে ১০ জানুয়ারি এবং দ্বিতীয় পর্ব ১৫ থেকে ১৭ জানুয়ারি অনুষ্ঠিত হবে।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সচিবালয়ে আয়োজিত এক ব্রিফিংয়ে এ তথ্য জানান স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, টঙ্গীর তুরাগ নদীর তীরেই দুই পর্বের ইজতেমা অনুষ্ঠিত হবে।

সিদ্ধান্ত অনুযায়ী, প্রথম পর্বে জুবায়েরপন্থী এবং দ্বিতীয় পর্বে সাদপন্থী মুসল্লিরা অংশ নেবেন।

সংশ্লিষ্ট দুই পক্ষের সঙ্গে আলোচনা করেই ইজতেমার তারিখ চূড়ান্ত করা হয়েছে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী।

তিনি আরও জানান, ইজতেমায় মাওলানা সাদের বাংলাদেশে আসার বিষয়টি সরকারের ভিসা নীতিমালা অনুযায়ী ধর্ম মন্ত্রণালয় পর্যালোচনা করবে।

সূচি অনুযায়ী, ৮ জানুয়ারি শুক্রবার শুরু হয়ে প্রথম পর্বের ইজতেমা শেষ হবে ১০ জানুয়ারি রোববার।

এক সপ্তাহ বিরতির পর ১৫ জানুয়ারি শুক্রবার দ্বিতীয় পর্ব শুরু হবে। এটি শেষ হবে ১৭ জানুয়ারি রোববার।

এসআর

সম্পর্কিত খবর