[email protected] শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
২৭ ভাদ্র ১৪৩৩

ফরজের ঘাটতি পূরণে নফল ইবাদতের গুরুত্ব ও চার রাকাত নফল নামাজের বিধান

প্রতিদিনের বাংলা ডেস্ক

প্রকাশিত: ১১ সেপ্টেম্বর ২০২৬ ৯:০৫ এএম

সংগৃহীত ছবি

কেয়ামতের দিন বান্দার আমলের মধ্যে সর্বপ্রথম নামাজের হিসাব নেওয়া হবে। ফরজের হিসাব

কেয়ামতের দিন বান্দার আমলের মধ্যে সর্বপ্রথম নামাজের হিসাব নেওয়া হবে। ফরজের হিসাব যদি সঠিক হয় তবে বান্দা মুক্তি পাবে, আর ফরজে কোনো ঘাটতি থাকলে আল্লাহ তাআলা নফল ইবাদত দিয়ে সেই ঘাটতি পূরণ করে দেবেন। হযরত আবু হুরায়রা (রা.) বর্ণিত আবু দাউদের একটি হাদিস থেকে জানা যায়, নফল ইবাদত আমলনামার সৌন্দর্য বাড়ায় এবং কেয়ামতের দিন বিশেষ সহায়তা প্রদান করে।

​এদিকে ফেকাহবিদদের মতে, যেকোনো নফল ইবাদত শুরু করার পর তা পূর্ণ করা ওয়াজিব হয়ে যায়। কেউ যদি চার রাকাত নফল নামাজের নিয়ত করে কেবল প্রথম দুই রাকাত পড়ে সালাম ফিরিয়ে ফেলেন, তবে তার ওপর পরে আর কোনো নামাজ কাজা হিসেবে পুনরায় আদায় করা ওয়াজিব হবে না।

কারণ নফল নামাজের ক্ষেত্রে যে দুই রাকাতের পড়া শুরু হয়, কেবল সেই দুই রাকাতই ওয়াজিব হিসেবে গণ্য হয়, তবে দুই রাকাতের পর পরবর্তী দুই রাকাত শুরু করে দিলে তখন সেগুলোও পূর্ণ করা আবশ্যক হয়।

এসআর

সম্পর্কিত খবর