[email protected] সোমবার, ২৫ মে ২০২৬
১১ জ্যৈষ্ঠ ১৪৩৩

আজ শুরু হচ্ছে পবিত্র হজের আনুষ্ঠানিকতা: মিনায় সমবেত লাখো হাজি

প্রতিদিনের বাংলা ডেস্ক

প্রকাশিত: ২৫ মে ২০২৬ ৮:২২ এএম

সংগৃহীত ছবি

পবিত্র হজের মূল আনুষ্ঠানিকতা আজ থেকে শুরু হচ্ছে। বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আসা লাখ লাখ মুসলিম ধর্মপ্রাণ মানুষ ইতিমধ্যে ইহরাম পরিধান

 করে তাঁবুর শহর মিনায় সমবেত হয়েছেন। শরীয়তের বিধান অনুযায়ী, হাজিরা ৮ জিলহজ মিনায় অবস্থান করে ফজর থেকে এশা পর্যন্ত পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করবেন এবং সেখানে রাত্রিযাপন শেষে ৯ জিলহজ (মঙ্গলবার) আরাফাতের ময়দানের উদ্দেশে রওনা হবেন।

​এ বছর আরাফাতের ময়দানে হজের খুতবা দেবেন মসজিদে নববীর প্রধান ইমাম ও খতিব শায়েখ আলি বিন আবদুল রহমান আল-হুদাইফি। খুতবা শেষে হাজিরা জোহর ও আসরের নামাজ একত্রে আদায় করে সূর্যাস্ত পর্যন্ত সেখানে অবস্থান করবেন। এরপর মুজদালিফায় গিয়ে রাত্রিযাপন এবং পরবর্তী দিনগুলোতে পর্যায়ক্রমে জামরায় কঙ্কর নিক্ষেপ, পশু কোরবানি ও মাথা মুণ্ডনসহ হজের বাকি আনুষ্ঠানিকতা সম্পন্ন করবেন।

​সংশ্লিষ্টদের ধারণা, এবার বিশ্বজুড়ে প্রায় ১৬ থেকে ১৮ লাখ মুসল্লি হজ পালন করছেন, যার মধ্যে বাংলাদেশ থেকে গিয়েছেন সাড়ে ৭৮ হাজার মানুষ। ২০২৫ সালের মোট হজযাত্রীর সংখ্যা (১৬ লাখ ৭৩ হাজার ৩২০ জন) এবার হজের মূল আনুষ্ঠানিকতা শুরুর আগেই পার হয়ে গেছে, ফলে এবারের আয়োজন গত বছরের চেয়েও বড় পরিসরে হচ্ছে। হাজিদের সার্বিক নিরাপত্তা ও স্বাচ্ছন্দ্য নিশ্চিত করতে সৌদি প্রশাসন ও বিশেষ নিরাপত্তা বাহিনী মাঠ পর্যায়ে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে।

এসআর

সম্পর্কিত খবর