চাঁদ দেখার ওপর নির্ভর করে পবিত্র রমজান মাস এ বছর আগামী ১৯ অথবা ২০ ফেব্রুয়ারি শুরু হতে পারে।
সম্ভাব্য শুরুর তারিখ হিসেবে ১৯ ফেব্রুয়ারি ধরে রাজধানী ঢাকার জন্য সেহরি ও ইফতারের সময়সূচি নির্ধারণ করেছে ইসলামিক ফাউন্ডেশন।
মঙ্গলবার (২০ জানুয়ারি) ১৪৪৭ হিজরি সনের রমজান মাসের জন্য প্রণীত এই সময়সূচি প্রকাশ করা হয়।
ইসলামিক ফাউন্ডেশন জানিয়েছে, বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিবের তত্ত্বাবধানে দেশের শীর্ষস্থানীয় মুফতিদের সমন্বয়ে সময়সূচিটি চূড়ান্ত করা হয়েছে।
ঘোষিত সূচি অনুযায়ী, প্রথম রমজান হিসেবে ধরা ১৯ ফেব্রুয়ারি ঢাকায় সেহরির শেষ সময় ভোর ৫টা ১২ মিনিট এবং ইফতারের সময় সন্ধ্যা ৫টা ৫৮ মিনিট নির্ধারণ করা হয়েছে।
ইসলামিক ফাউন্ডেশন আরও জানিয়েছে, ভৌগোলিক অবস্থানের পার্থক্যের কারণে রাজধানীর সময়ের সঙ্গে সর্বোচ্চ ৯ মিনিট যোগ বা বিয়োগ করে দেশের বিভিন্ন এলাকার মানুষ সেহরি ও ইফতার করতে পারবেন।
ঢাকার বাইরে অন্যান্য বিভাগ ও জেলার জন্য পৃথক সেহরি ও ইফতারের সময়সূচি সংশ্লিষ্ট বিভাগীয় ও জেলা পর্যায়ের ইসলামিক ফাউন্ডেশন কার্যালয় থেকে প্রকাশ করা হবে বলে জানিয়েছেন দ্বীনি দাওয়াত বিভাগের কর্মকর্তারা
এসআর
মন্তব্য করুন: