[email protected] শনিবার, ২৮ নভেম্বর ২০২৬
১৪ অগ্রহায়ণ ১৪৩৩

১ ডিসেম্বর সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির মহাসমাবেশ, উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৭ নভেম্বর ২০২৬ ৪:২৯ পিএম

সংগৃহীত ছবি

রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আগামী ১ ডিসেম্বর মহাসমাবেশ আয়োজন করতে যাচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।

দলটির মাসব্যাপী যৌথসভার উদ্বোধনী কর্মসূচি হিসেবে এ সমাবেশ অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের।

শুক্রবার দুপুরে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে যৌথসভা শেষে দলের ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী সমাবেশের স্থান ও সময়সূচি জানান।

এর আগে কর্মসূচির তারিখ ঘোষণা করা হলেও সভাস্থলের বিষয়ে সিদ্ধান্ত জানানো হয়নি।

রিজভী জানান, ১ ডিসেম্বর বেলা ২টায় সমাবেশের কার্যক্রম শুরু হবে। অনুষ্ঠানে রাজনৈতিক বক্তব্যের পাশাপাশি সাংস্কৃতিক পরিবেশনার আয়োজনও থাকছে।

জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থাসহ (জাসাস) বিভিন্ন সংগঠনের শিল্পীরা এতে অংশ নেবেন।

সমাবেশ সফল করতে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হয়েছে বলেও জানান তিনি।

বিএনপির এই যৌথসভায় দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহ উদ্দিন আহমদ, আমান উল্লাহ আমান এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক আবদুস সালামসহ কেন্দ্রীয় পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।

এ/এইচ/টি

সম্পর্কিত খবর