[email protected] বুধবার, ২৫ নভেম্বর ২০২৬
১১ অগ্রহায়ণ ১৪৩৩

বৃহস্পতিবার সারা দেশে বিক্ষোভ-মিছিলের কর্মসূচি জামায়াতের

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৫ নভেম্বর ২০২৬ ৭:২৫ পিএম

সংগৃহীত ছবি

১১ দলীয় ঐক্যের সাত দফা দাবি বাস্তবায়ন, আওয়ামী লীগের বিরুদ্ধে সন্ত্রাস ও বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগ এবং দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকারের ব্যর্থতার প্রতিবাদে আগামীকাল বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সারা দেশে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করার ঘোষণা দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

বুধবার (২৫ নভেম্বর) এক বিবৃতিতে দলটির সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য মিয়া গোলাম পরওয়ার এ কর্মসূচি সফল করতে দলীয় নেতাকর্মীসহ দেশবাসীর সহযোগিতা কামনা করেন।

 

জামায়াতের কেন্দ্রীয় প্রচার বিভাগের সিনিয়র প্রচার-সহকারী মুজিবুল আলমের পাঠানো ওই বিবৃতিতে কর্মসূচির বিস্তারিত তুলে ধরা হয়।

 

বিবৃতিতে মিয়া গোলাম পরওয়ার বলেন, ১১ দলীয় ঐক্যের ঘোষিত সাত দফা দাবি আদায়ের পাশাপাশি আওয়ামী লীগের বিরুদ্ধে দেশজুড়ে সন্ত্রাস, অরাজকতা ও জ্বালাও-পোড়াওয়ের অভিযোগ এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি সামাল দিতে সরকারের ব্যর্থতার প্রতিবাদ জানাতেই এ কর্মসূচি নেওয়া হয়েছে।

 

তিনি দেশের প্রতিটি জেলা শাখাকে বিক্ষোভ সমাবেশ ও মিছিল সফল করতে সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান। একই সঙ্গে কর্মসূচিতে সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও সহযোগিতাও প্রত্যাশা করেন।

 

দলীয় বিবৃতিতে জানানো হয়েছে, পূর্বঘোষিত সিদ্ধান্ত অনুযায়ী বৃহস্পতিবার দেশের সব জেলায় একযোগে এ বিক্ষোভ কর্মসূচি পালিত হবে।

এফ/ডি

সম্পর্কিত খবর