চাঁদপুর-৩ (সদর ও হাইমচর) আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক অসুস্থ হয়ে যুক্তরাজ্যে চিকিৎসা নিচ্ছেন।
বিষয়টি নিশ্চিত করেছেন চাঁদপুর জেলা বিএনপির দপ্তর সম্পাদক হযরত আলী ঢালী।
সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় তিনি জানান, শেখ ফরিদ আহমেদ মানিকের শারীরিক অবস্থার কারণে তাকে লন্ডনে চিকিৎসা দেওয়া হচ্ছে।
প্রবীণ এই নেতার দ্রুত সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে চাঁদপুরবাসী, বিএনপির নেতা-কর্মীসহ সবার কাছে দোয়া চেয়েছেন হযরত আলী ঢালী।
এদিকে তার অসুস্থতার খবর ছড়িয়ে পড়ার পর চাঁদপুর সদর ও হাইমচরের নেতা-কর্মী এবং সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে।
তার আরোগ্য কামনায় স্থানীয় বিভিন্ন মসজিদ, মাদ্রাসা ও দলীয় কার্যালয়ে দোয়া ও মোনাজাতের আয়োজন করা হচ্ছে।
শেখ ফরিদ আহমেদ মানিক দ্রুত সুস্থ হয়ে আবারও মানুষের মাঝে ফিরে আসবেন—এমন প্রত্যাশা ব্যক্ত করেছেন স্থানীয় নেতা-কর্মী ও সাধারণ মানুষ।
এসআর