[email protected] শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
৯ আশ্বিন ১৪৩৩

উমামা ফাতেমা বিমানবন্দরে আটক—ভাইরাল দাবির সত্যতা কী

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৩ সেপ্টেম্বর ২০২৬ ৯:৩০ পিএম

সংগৃহীত ছবি

‘অস্ট্রেলিয়া যাওয়ার সময় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে উমামা ফাতেমাকে আটক করেছে পুলিশ’—এমন একটি দাবি সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

ভাইরাল একটি ফটোকার্ডে দাবি করা হয়, বিমানবন্দরের রানওয়েতে থাকা একটি উড়োজাহাজ থেকে পুলিশ তাকে আটক করে নিয়ে গেছে।

 

তবে অনুসন্ধানে দেখা গেছে, এ দাবির কোনো সত্যতা নেই।

 

রিউমার স্ক্যানারের যাচাই অনুযায়ী, উমামা ফাতেমা দেশ ছাড়ার সময় বিমানবন্দরে আটক হয়েছেন—এমন কোনো নির্ভরযোগ্য তথ্য বা সংবাদ পাওয়া যায়নি। দাবিটির পক্ষে প্রচারিত পোস্টগুলোতেও কোনো বিশ্বাসযোগ্য সূত্র উল্লেখ করা হয়নি।

 

ভাইরাল ফটোকার্ডটির উৎস অনুসন্ধান করতে গিয়ে ‘Gojobvision’ নামের একটি ফেসবুক পেজে একই ফটোকার্ডের পোস্ট পাওয়া যায়। পেজটির পরিচিতি ও অন্যান্য পোস্ট পর্যালোচনা করে দেখা যায়, এটি মূলত প্যারোডি ও ব্যঙ্গাত্মক কনটেন্ট প্রকাশ করে। সেখানে একই ধরনের আরও বেশ কিছু ব্যঙ্গাত্মক পোস্টও রয়েছে।

 

ফলে ব্যঙ্গাত্মক ওই পোস্টকেই বাস্তব ঘটনা হিসেবে উপস্থাপন করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়েছে বলে ফ্যাক্টচেকে উঠে এসেছে।

 

সুতরাং, উমামা ফাতেমাকে অস্ট্রেলিয়া যাওয়ার পথে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পুলিশ আটক করেছে—সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এই দাবিটি মিথ্যা।

এসআর

সম্পর্কিত খবর