[email protected] মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
৬ আশ্বিন ১৪৩৩

ন্যাম ভবনে সাতক্ষীরার এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২০ সেপ্টেম্বর ২০২৬ ৮:০০ পিএম

সংগৃহীত ছবি

রাজধানীর শেরেবাংলা নগর থানাধীন ন্যাম ভবনের একটি ফ্ল্যাট থেকে সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রী মোছা. মরিয়ম খাতুনের (১৯) মরদেহ উদ্ধার করা হয়েছে।

রবিবার (২০ সেপ্টেম্বর) সন্ধ্যায় মরদেহটি গলায় ফাঁস লাগানো অবস্থায় পাওয়া যায়।

ন্যাম ভবনের ৫ নম্বর ভবনের তৃতীয় তলার ২০৩ নম্বর ফ্ল্যাটে মরিয়মের মরদেহ ঝুলন্ত অবস্থায় ছিল বলে জানিয়েছে পুলিশ।

 

রোববার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বিষয়টি নিশ্চিত করেন তেজগাঁও বিভাগের উপকমিশনার (ডিসি) ইবনে মিজান। তিনি জানান, ঘটনাস্থলে মরদেহ তখনও ঝুলন্ত অবস্থায় ছিল। পুলিশের পাশাপাশি সিআইডির ফরেনসিক টিম ঘটনাস্থলে আসছে। এরপর প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

 

এদিকে এর আগে রাজধানীর পল্লবী থানায় করা একটি হত্যাচেষ্টা মামলায় গাজী নজরুল ইসলাম হাইকোর্ট থেকে জামিন পাওয়ার পর ঢাকার আদালতে জামিননামা দাখিল করেন।

 

রোববার ঢাকার অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আওলাদ হোসাইন মুহাম্মদ জোনাইদের আদালতে উপস্থিত হয়ে জামিননামা জমা দেন তিনি।

 

মামলার এজাহার অনুযায়ী, অনৈতিক সম্পর্কের প্রতিবাদ এবং একটি ভিডিও ফাঁসের সন্দেহকে কেন্দ্র করে মারধর ও শ্বাসরোধ করে হত্যাচেষ্টার অভিযোগে গত ২১ জুলাই পল্লবী থানায় মামলা করেন গাজী নজরুল ইসলামের ব্যক্তিগত গাড়িচালক ওবায়দুর রহমান।

 

ওই মামলায় গাজী নজরুল ইসলামকে গত ১০ আগস্ট হাইকোর্ট আট সপ্তাহের জামিন দেন। পরে রোববার তিনি নিম্ন আদালতে জামিননামা দাখিল করেন।

 

মরিয়ম খাতুনের মৃত্যুর ঘটনায় পুলিশ ঘটনাস্থলে আইনগত প্রক্রিয়া শুরু করেছে। মৃত্যুর প্রকৃত কারণ ফরেনসিক পরীক্ষা ও তদন্তের পর জানা যাবে।

এসআর

সম্পর্কিত খবর