[email protected] রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
৫ আশ্বিন ১৪৩৩

গণভোটের রায় বাস্তবায়নে সরকারের কোনো বিকল্প নেই: মামুনুল হক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৯ সেপ্টেম্বর ২০২৬ ১২:২৯ পিএম

সংগৃহীত ছবি

বাংলাদেশ খেলাফত মজলিসের আমির শায়খুল হাদিস আল্লামা মামুনুল হক বলেছেন, ১১ দলের

 ঘোষিত বিভিন্ন দাবি আদায়ের জন্য তারা রাজপথে নেমেছেন এবং লক্ষ্য পূরণ করেই ঘরে ফিরবেন। সরকারের উদ্দেশ্যে তিনি বলেন, জনগণের দেয়া গণভোটের রায় কার্যকর করা ছাড়া বর্তমান সরকারের সামনে ভিন্ন কোনো পথ খোলা নেই। ১৯ সেপ্টেম্বর ২০২৬, শনিবার সকালে গাজীপুরের ভোগড়া-বাইপাস টাঙ্গাইল রোড এলাকায় আয়োজিত এক লংমার্চের পথসভায় বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

​তিনি আরো উল্লেখ করেন যে, বহিরাগত আধিপত্যবাদী শক্তি দেশের মানুষের ভাগ্য নির্ধারণ করতে পারে না; ১১ দলের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে যে বাংলাদেশের জনগণ নিজেরাই তাদের ভাগ্য গড়ে তুলবে। তিনি তিস্তা ব্যারেজ নিয়ে সরকারের অনিয়ম বরদাস্ত করা হবে না বলে হুঁশিয়ারি দেন।

একইসঙ্গে শহীদ শরীফ ওসমান হাদী এবং দেশপ্রেমিক ইলিয়াস আলীসহ গুম, খুন ও হত্যাকাণ্ডের শিকার হওয়া সকল ব্যক্তির সুবিচার আদায়ের প্রতিশ্রুতি ব্যক্ত করেন। সেই সাথে ওসমান হাদীর হত্যাকারীদের অবিলম্বে বিচারে মুখোমুখি করার তাগিদ জানান।

এসআর

সম্পর্কিত খবর