[email protected] বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬
৭ আশ্বিন ১৪৩৩

লংমার্চে গিয়ে কিছু গাড়ির টোল দেয়নি বিরোধী দল: রিজভী

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২২ সেপ্টেম্বর ২০২৬ ৩:৩০ পিএম

সংগৃহীত ছবি

জ্বালানি সংকটের মধ্যে রংপুরে লংমার্চ কর্মসূচিতে গিয়ে বিরোধী দলের কিছু গাড়ি সড়কের টোল পরিশোধ করেনি বলে দাবি করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) দুপুরে জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক আলোচনা সভায় বক্তব্য দেওয়ার সময় তিনি এ কথা বলেন।

রিজভী বলেন, প্রায় সাড়ে চারশ গাড়ি নিয়ে রংপুরের উদ্দেশে লংমার্চ করা হলেও কর্মসূচিটিকে ঘিরে মানুষের মধ্যে বিভ্রান্তি তৈরির চেষ্টা করা হয়েছে।

তার ভাষ্য, জ্বালানির দাম বৃদ্ধির পেছনে বৈশ্বিক সংকটের প্রভাব রয়েছে। কিন্তু সেই বিষয়টি সামনে না এনে বিরোধী দল ব্যক্তিগত আক্রমণকে গুরুত্ব দিচ্ছে।

তিনি আরও বলেন, বিরোধী দল হিসেবে সংসদ ও রাজপথে কর্মসূচি পালন করা তাদের গণতান্ত্রিক অধিকার। সরকার তাদের কোনো কর্মসূচিতেই বাধা দেয়নি।

তবে বৈশ্বিক পরিস্থিতির কারণে জ্বালানি সংকট তৈরি হয়েছে—এ বিষয়টি যথাযথভাবে তুলে না ধরে জনগণকে বিভ্রান্ত করা হচ্ছে বলে অভিযোগ করেন তিনি।

রাজশাহী রেলস্টেশনে হামলার প্রসঙ্গে বিএনপির এই নেতা বলেন, একটি গুপ্ত সংগঠনের নেতাকর্মীরা সেখানে নজিরবিহীন হামলা চালিয়েছে।

জনগণের সঙ্গে বারবার প্রতারণার কারণে জামায়াতে ইসলামী জনসমর্থন হারিয়েছে বলেও মন্তব্য করেন তিনি। তার দাবি, এখনও দলটি জনগণের সঙ্গে প্রতারণা করে যাচ্ছে।

আলোচনা সভায় রিজভী আরও বলেন, বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়েছে।

এর ফলে চলমান সংকট কিছুটা হলেও সামাল দেওয়া সম্ভব হচ্ছে।

বিশ্বব্যাপী সংকটের পরিস্থিতি স্বাভাবিক হলে মানুষের ভোগান্তিও ধীরে ধীরে কমে আসবে বলে আশা প্রকাশ করেন তিনি।

এসআর

সম্পর্কিত খবর