[email protected] রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
৫ আশ্বিন ১৪৩৩

জনগণের দাবি না মানলে ৮ দফা ১ দফায় রূপ নেবে: জামায়াত আমির

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৯ সেপ্টেম্বর ২০২৬ ১০:১০ এএম

সংগৃহীত ছবি

রাজধানীর মানিক মিয়া এভিনিউয়ে ১১ দলীয় ঐক্যের ঢাকা-রংপুর লংমার্চের উদ্বোধনী

 সমাবেশে বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান সরকারের প্রতি চরম হুঁশিয়ারি উচ্চারণ করেছেন। শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে আয়োজিত এই সমাবেশে তিনি বলেন, বর্তমান ৮ দফা দাবি প্রয়োজনে ৯, ১০ কিংবা জাতির প্রয়োজনে যেকোনো সময় 'এক দফায়' পরিণত হতে পারে এবং তা হলে পরিস্থিতি অত্যন্ত ভয়াবহ আকার ধারণ করবে।

​সমাবেশে তিনি সাম্প্রতিক অতীত থেকে শিক্ষা নিয়ে জনগণকে কোনো ভয়ভীতি বা চোখ রাঙানি না দেখিয়ে অবিলম্বে তাদের দাবি মেনে নেওয়ার আহ্বান জানান। বিগত দুদিন ধরে রাজধানীতে মাথা গরম করার লক্ষণ দেখা যাচ্ছে উল্লেখ করে বিরোধীদলীয় নেতা বলেন, হতাশ হয়ে মাথা গরম না করে ১৮ কোটি মানুষের এই যৌক্তিক দাবি মেনে নেওয়াই শ্রেয়। তিনি স্পষ্ট করেন যে ১১ দল কোনো নিজস্ব দলীয় এজেন্ডা নয়, বরং পুরো দেশের মানুষের অধিকার আদায়ে মাঠে নেমেছে এবং এই দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা রাজপথ ছাড়বে না।

​জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ড. রেজাউল করিমের সঞ্চালনায় এবং সাবেক এমপি ড. এএইচএম হামিদুর রহমান আযাদের উদ্বোধনী বক্তব্যের মাধ্যমে শুরু হওয়া এই রাজনৈতিক কর্মসূচিতে বেশ কয়েকজন শীর্ষ নেতা বক্তব্য দেন। তাদের মধ্যে উল্লেখযোগ্য:

​বিরোধীদলীয় চিফ হুইপ: নাহিদ ইসলাম এমপি

​এলডিপির চেয়ারম্যান: কর্নেল (অব.) অলি আহমেদ বীর বিক্রম

​বাংলাদেশ খেলাফত মজলিসের আমির: আল্লামা মামুনুল হক

​জামায়াতের সেক্রেটারি জেনারেল: মিয়া গোলাম পরওয়ার

​অন্যান্য শীর্ষ নেতৃবৃন্দ: মাওলানা আব্দুল কাইয়ুম ছোবহানী (নেজামে ইসলাম), মুজিবুর রহমান মঞ্জু (এবি পার্টি), ইঞ্জিনিয়ার রাশেদ প্রধান (জাগপা), ডা. মোস্তাফিজুর রহমান ইরান (লেবার পার্টি), অ্যাডভোকেট আনোয়ারুল ইসলাম চান (বিডিপি) এবং মুফতি ফখরুল ইসলাম (খেলাফত আন্দোলন)।

এসআর

সম্পর্কিত খবর