[email protected] শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
৩ আশ্বিন ১৪৩৩

ঢাকা-রংপুর লংমার্চে জামায়াতের সহযোগিতার আহ্বান

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৮ সেপ্টেম্বর ২০২৬ ১২:৪৭ পিএম

সংগৃহীত ছবি

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার আগামী ১৯

 সেপ্টেম্বর ঢাকা থেকে রংপুর অভিমুখে অনুষ্ঠিত হতে যাওয়া লংমার্চের কর্মসূচিকে কেন্দ্র করে কোনো ধরণের বাধা না সৃষ্টি করতে সরকার, আইনশৃঙ্খলা বাহিনী, প্রশাসন, রাজনৈতিক দলসহ সংশ্লিষ্ট সবার প্রতি আহ্বান জানিয়েছেন।

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) ১১ দলীয় ঐক্যের শীর্ষ নেতাদের বৈঠক শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এই আহ্বান জানান। কর্মসূচিতে উসকানি থাকলেও তা উপেক্ষা করে চরম ধৈর্য ও সংযম প্রদর্শনের জন্য তিনি ১১ দলের নেতাকর্মীদের অনুরোধ জানান। ৮টি দাবি সম্বলিত এই কর্মসূচিতে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন, দুর্নীতি, চাঁদাবাজি ও দখলদারিত্ব বন্ধের দাবি যুক্ত করা হয়েছে। ঢাকা থেকে রংপুর যাওয়ার পথে পথিমধ্যে গাজীপুর, টাঙ্গাইল, সিরাজগঞ্জ, বগুড়া ও গাইবান্ধায় জনসভা এবং পথসভা অনুষ্ঠিত হবে।

​দীর্ঘ এই বহরে সহস্রাধিক যানবাহন অংশ নেওয়ায় মহাসড়কে সাময়িক যানজট ও সাধারণ মানুষের ভোগান্তি হতে পারে বিবেচনায় তিনি আগে থেকেই সবার কাছে ক্ষমা চান এবং সহযোগিতা কামনা করেন।

আগামীকাল সকাল ৭টায় রাজধানীর মানিক মিয়া এভিনিউ থেকে গণসমাবেশের মাধ্যমে যাত্রা শুরু হয়ে রংপুর অভিমুখে এই লংমার্চ পরিচালিত হবে। দলটির নেতারা আশা প্রকাশ করছেন, পূর্বে অনুষ্ঠিত চট্টগ্রাম অভিমুখে লংমার্চের মতোই উত্তরবঙ্গ অভিমুখে এবারের কর্মসূচীটি দেশবাসীর ব্যাপক সাড়া ও অংশগ্রহণের মধ্য দিয়ে সফলভাবে সম্পন্ন হবে।

এসআর

সম্পর্কিত খবর