[email protected] মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬
৩১ ভাদ্র ১৪৩৩

চাঁদাবাজি-দখলবাজির বিরুদ্ধে কঠোর অবস্থানের হুঁশিয়ারি শফিকুর রহমানের

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৫ সেপ্টেম্বর ২০২৬ ১২:১০ এএম

সংগৃহীত ছবি

দেশের বিভিন্ন স্থানে চাঁদাবাজি ও দখলবাজি নিয়ে প্রতিযোগিতা চলছে বলে অভিযোগ করেছেন বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।

এসব কর্মকাণ্ড বন্ধে বিরোধী দল কঠোর ভূমিকা রাখবে বলেও হুঁশিয়ারি দিয়েছেন তিনি।

সোমবার (১৪ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর মিরপুরে দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের মধ্যে বিশেষ অনুদান ও চেক বিতরণ অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার সময় তিনি এসব কথা বলেন।

ডা. শফিকুর রহমান বলেন, দেশে সঠিক নেতৃত্বের অভাব থাকায় অতীতে জনগণের প্রত্যাশা অনুযায়ী কাঙ্ক্ষিত উন্নয়ন নিশ্চিত করা সম্ভব হয়নি।

তিনি বলেন, শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে স্বাভাবিক ও শিক্ষাবান্ধব পরিবেশ ফিরিয়ে আনা জরুরি।

শিক্ষার্থীদের মেধা ও প্রতিভার বিকাশে সরকারকে কার্যকর উদ্যোগ নেওয়ারও আহ্বান জানান বিরোধীদলীয় নেতা।

এসআর

সম্পর্কিত খবর