[email protected] শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬
২১ ভাদ্র ১৪৩৩

বাধা দিলে ৬ দফা এক দফায় রূপ নেবে: নাহিদ ইসলাম

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৫ সেপ্টেম্বর ২০২৬ ৯:২৫ এএম

সংগৃহীত ছবি

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম স্পষ্ট

 বার্তা দিয়ে বলেছেন, ১১ দলীয় ঐক্যের কর্মসূচি সম্পূর্ণ শান্তিপূর্ণভাবে সম্পন্ন করা হবে। সরকারের পক্ষ থেকে কোনো প্রকার প্রতিবন্ধকতা সৃষ্টির চেষ্টা করা হলে ঘোষিত ৬ দফা দাবি এক দফায় পরিণত হবে।

​শনিবার (৫ সেপ্টেম্বর) সকালে রাজধানীর ঐতিহাসিক শাপলা চত্বর থেকে ১১ দলীয় ঐক্যের চট্টগ্রাম অভিমুখে লংমার্চ শুরুর প্রাক্কালে তিনি বক্তব্য রাখছিলেন।

​কর্মসূচির উদ্দেশ্য তুলে ধরে নাহিদ ইসলাম জানান, ঢাকা থেকে বিদায় নিয়ে তারা চট্টগ্রাম ও অন্যান্য বিভাগের উদ্দেশ্যে যাত্রা করছেন। যত বাধা-বিপত্তিই আসুক না কেন, এই লংমার্চ চট্টগ্রামে পৌঁছাবেই। ২০২৪ সালের ৫ আগস্ট সর্বস্তরের জনগণ একতাবদ্ধ হয়ে লংমার্চ টু ঢাকা কর্মসূচির মাধ্যমে যেভাবে স্বৈরাচারের পতন ঘটিয়েছিল, এবার নতুন করে কাউকে স্বৈরাচারী হয়ে ওঠার পথ বন্ধ করতেই রাজপথে নেমেছে এই মোর্চা।

​তিনি উল্লেখ করেন, এই লংমার্চ কেবল ১১টি দলের নয়, এটি মূলত আপামর সাধারণ মানুষের অধিকার আদায়ের আন্দোলন। চাঁদাবাজি, সন্ত্রাস, মাদক ব্যবস্থার অবসান ঘটানো, তেল-গ্যাস-বিদ্যুৎ খাতের সিন্ডিকেট ভাঙা এবং দেশের ৭০ শতাংশ মানুষের গণরায়ের সঙ্গে যারা বিশ্বাসঘাতকতা করেছে—তাদের বিরুদ্ধে এই লংমার্চ আয়োজিত হয়েছে। সার্বিক জনস্বার্থ রক্ষায় দেশের সর্বস্তরের মানুষকে সারিবদ্ধভাবে এই লংমার্চে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের আহ্বান জানান তিনি।

এসআর

সম্পর্কিত খবর