[email protected] শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬
১৩ ভাদ্র ১৪৩৩

স্বাধীনতা আন্দোলন থেকে ২৪-এর গণঅভ্যুত্থান, নজরুলই মূল প্রেরণা: রিজভী

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৭ আগষ্ট ২০২৬ ১১:৩৯ এএম

সংগৃহীত ছবি

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম দেশের স্বাধীনতা আন্দোলন থেকে শুরু করে ২০২৪ সালের গণঅভ্যুত্থান পর্যন্ত বিভিন্ন গণআন্দোলন ও সংগ্রামে অনুপ্রেরণার অন্যতম উৎস ছিলেন বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) সকালে জাতীয় কবির ৫০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ে তার সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

রিজভী বলেন, কাজী নজরুল ইসলাম সারাজীবন অন্যায়, অত্যাচার ও নিপীড়নের বিরুদ্ধে সোচ্চার ছিলেন।

তার লেখনী মানুষকে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে সাহস জুগিয়েছে। এ কারণে বিভিন্ন সময়ের আন্দোলন-সংগ্রামে নজরুলের চিন্তা ও আদর্শ গুরুত্বপূর্ণ প্রেরণা হিসেবে কাজ করেছে।

তিনি বলেন, বাংলাদেশের স্বাধীনতা আন্দোলন থেকে ২০২৪ সালের গণঅভ্যুত্থান—প্রতিটি পর্যায়েই নজরুলের আদর্শ মানুষকে অনুপ্রাণিত করেছে।

দেশের সার্বভৌমত্বের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র হলে নজরুলের প্রতিবাদী চেতনা মানুষকে প্রতিরোধ গড়ে তুলতে সাহস দেয় বলেও মন্তব্য করেন তিনি।

জাতীয় কবির মৃত্যুবার্ষিকী উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের উদ্যোগে সমাধিতে শ্রদ্ধা নিবেদন কর্মসূচির আয়োজন করা হয়।

এতে রুহুল কবির রিজভীর সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস, সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপনসহ সংগঠনের বিশ্ববিদ্যালয় ও বিভিন্ন হলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এসআর

সম্পর্কিত খবর