[email protected] মঙ্গলবার, ৪ আগস্ট ২০২৬
১৯ শ্রাবণ ১৪৩৩

লাইনে দাঁড়িয়ে লাইসেন্স পরীক্ষা দিলেন জাইমা রহমান

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৩ আগষ্ট ২০২৬ ৮:২৮ পিএম

সংগৃহীত ছবি

কোনো বাড়তি সুবিধা বা প্রটোকল না নিয়ে সাধারণ পরীক্ষার্থীদের সঙ্গেই লাইনে দাঁড়িয়ে

 বিআরটিএর ড্রাইভিং লাইসেন্স পরীক্ষায় অংশ নিয়েছেন প্রধানমন্ত্রীর কন্যা ব্যারিস্টার জাইমা রহমান। প্রয়োজনীয় লিখিত, মৌখিক ও ব্যবহারিক পরীক্ষা সফলভাবে সম্পন্ন করে তিনি ড্রাইভিং লাইসেন্স গ্রহণ করেছেন।

​গত রোববার (২ আগস্ট) সকালে তেজগাঁওয়ের বিআরটিসি প্রশিক্ষণ ইনস্টিটিউটের পরীক্ষা কেন্দ্রে ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষায় অংশ নেন তিনি। কেন্দ্রের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, সকালে কেন্দ্রে উপস্থিত হয়ে তিনি সাধারণ নাগরিকদের মতো সারিতে দাঁড়িয়ে সব নিয়মকানুন একে একে সম্পন্ন করেন।

​কেন্দ্রের কর্মকর্তাদের বরাতে জানা যায়, জাইমা রহমান কেন্দ্রে এসে পৌঁছানোর পূর্ব মুহূর্ত পর্যন্ত সেখানকার কোনো কর্মকর্তা কিংবা কর্মচারী তাঁর আসার বিষয়টি অবগত ছিলেন না।

​রাষ্ট্রের উচ্চপর্যায়ের পরিবারের সদস্য হওয়া সত্ত্বেও কোনো বিশেষ প্রটোকল না নিয়ে সাধারণের মতো সরকারি নির্ধারিত নিয়ম পুরোপুরি পালন করার মধ্য দিয়ে দৃষ্টান্ত তৈরি করায় বিআরটিএ কর্মকর্তা-কর্মচারীদের কাছে প্রশংসিত হয়েছেন জাইমা রহমান।

এসআর

সম্পর্কিত খবর