[email protected] বুধবার, ২৯ জুলাই ২০২৬
১৩ শ্রাবণ ১৪৩৩

মেয়েকে মানসিক রোগী দাবি করে ফেসবুক লাইভে ক্ষমা চাইলেন জামায়াত নেতা

প্রতিদিনের বাংলা ডেস্ক

প্রকাশিত: ২৮ জুলাই ২০২৬ ৯:৩৩ পিএম

সংগৃহীত ছবি

যশোর-৪ আসনের জামায়াতে ইসলামীর সংসদ সদস্য গোলাম রসুলের যশোর শহরের নীলগঞ্জ এলাকার বাসভবনে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে।

স্থানীয় সূত্রগুলো বলছে, একটি মাদরাসায় ঘটে যাওয়া বিরোধ ও মারধরের ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনার সৃষ্টি হলে এলাকাবাসীর একটি অংশ তার বাড়ির সামনে জড়ো হয়।

মঙ্গলবার (২৮ জুলাই) বেলা প্রায় ১১টার দিকে এ ঘটনা ঘটে। পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠার পর সংসদ সদস্য গোলাম রসুল সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে সরাসরি সম্প্রচারে এসে বক্তব্য দেন।

লাইভে তিনি দাবি করেন, তার মেয়ে দীর্ঘদিন ধরে মানসিক সমস্যায় ভুগছেন এবং দেশের বিভিন্ন হাসপাতালের পাশাপাশি ভারতের হায়দরাবাদেও তার চিকিৎসা করানো হয়েছে।

সাম্প্রতিক ঘটনার কারণে সৃষ্ট অনাকাঙ্ক্ষিত পরিস্থিতিতে তিনি দুঃখ প্রকাশ করেন এবং সবার কাছে ক্ষমা চান।

তিনি আরও বলেন, তারা সমাজের সবার সঙ্গে শান্তিপূর্ণভাবে বসবাস করতে চান।

এদিকে যশোর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুম খান জানান, ঘটনার পরপরই পুলিশ সংসদ সদস্য ও তার পরিবারের নিরাপত্তা নিশ্চিত করেছে।

তবে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া বক্তব্য সম্পর্কে তিনি তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করতে পারেননি।

এসআর

সম্পর্কিত খবর