বাংলাদেশ জামায়াতে ইসলামী আকস্মিকভাবে একটি জরুরি সংবাদ সম্মেলনের ঘোষণা দিয়েছে।
সোমবার (৩ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭টায় রাজধানীতে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
দলটির পক্ষ থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সংবাদ সম্মেলনে দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি ও বিভিন্ন গুরুত্বপূর্ণ জাতীয় ইস্যু নিয়ে দলের অবস্থান তুলে ধরবেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য মিয়া গোলাম পরওয়ার।
এ সময় দলের কেন্দ্রীয় পর্যায়ের অন্যান্য নেতারাও উপস্থিত থাকবেন বলে জানানো হয়েছে।
এসআর