[email protected] রবিবার, ১৯ জুলাই ২০২৬
৩ শ্রাবণ ১৪৩৩

রাজাকারপন্থী রাজনীতিকে বর্জনের আহ্বান স্বাস্থ্যমন্ত্রীর

প্রতিদিনের বাংলা ডেস্ক

প্রকাশিত: ১৯ জুলাই ২০২৬ ১২:১৯ এএম

সংগৃহীত ছবি

স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বকুল বলেছেন, মুক্তিযুদ্ধবিরোধী শক্তি ও তাদের রাজনৈতিক ধারাকে দেশের মানুষকে প্রত্যাখ্যান করতে হবে।

তার মতে, স্বাধীনতার চেতনা ও দেশের সার্বভৌমত্ব রক্ষায় এ বিষয়ে সচেতন থাকা জরুরি।

শনিবার (১৮ জুলাই) বিকেলে নরসিংদীর মনোহরদী উপজেলার গাংকুলকান্দী ভূইয়া বাজার সংলগ্ন মাঠে নব দিগন্ত ক্লাব আয়োজিত মেধাবৃত্তি প্রদান ও সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের সময় দেশবিরোধী শক্তি পাকিস্তানি বাহিনীকে বিভিন্নভাবে সহযোগিতা করেছিল এবং বুদ্ধিজীবী হত্যাসহ নানা নৃশংস ঘটনার সঙ্গে জড়িত ছিল।

তিনি অভিযোগ করেন, স্বাধীনতার পরও দেশবিরোধী ষড়যন্ত্র থেমে নেই।

তিনি আরও বলেন, নতুন প্রজন্মের কাছে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তুলে ধরা প্রয়োজন, যাতে তারা দেশের স্বাধীনতা সংগ্রামের প্রকৃত চেতনা সম্পর্কে অবগত হতে পারে।

অনুষ্ঠানে নব দিগন্ত ক্লাবের চেয়ারম্যান প্রফেসর মোস্তাক আহমেদের সভাপতিত্বে স্থানীয় প্রশাসন, শিক্ষা প্রতিষ্ঠান ও বিভিন্ন রাজনৈতিক সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

এ সময় ৪০ জন মেধাবী শিক্ষার্থীর হাতে বৃত্তির ক্রেস্ট ও নগদ অর্থ তুলে দেন স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বকুল।

এসআর

সম্পর্কিত খবর