রাজধানীর স্বামীবাগে রথযাত্রার একটি অনুষ্ঠানে অংশগ্রহণের সময় হঠাৎ শারীরিকভাবে অসুস্থ বোধ করেন বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
চিকিৎসকদের পরামর্শে তিনি বর্তমানে বিশ্রামে আছেন।
বৃহস্পতিবার (১৬ জুলাই) দুপুরে অনুষ্ঠান চলাকালে তিনি অসুস্থতা অনুভব করলে সঙ্গে থাকা নেতাকর্মীরা তাকে তাৎক্ষণিকভাবে বাসায় পৌঁছে দেন। এরপর চিকিৎসকরা তার শারীরিক অবস্থা পরীক্ষা করে পর্যবেক্ষণে রাখেন।
বিএনপি মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানিয়েছেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন। তিনি চিকিৎসকদের তত্ত্বাবধানে রয়েছেন এবং প্রয়োজনীয় বিশ্রাম নিচ্ছেন।
এদিকে, বিকেলে অনুষ্ঠিতব্য মন্ত্রিসভার বৈঠকে তার অংশগ্রহণের কথা থাকলেও সর্বশেষ প্রাপ্ত তথ্যে তিনি চিকিৎসকদের পর্যবেক্ষণেই রয়েছেন
এসআর