[email protected] মঙ্গলবার, ২৩ জুন ২০২৬
৯ আষাঢ় ১৪৩৩

কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সতর্ক পুলিশ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৩ জুন ২০২৬ ৯:৪৩ এএম

সংগৃহীত ছবি

একটি রাজনৈতিক দলের প্রতিষ্ঠাবার্ষিকী এবং পবিত্র মহররম মাসকে কেন্দ্র করে যেকোনো ধরনের নাশকতা বা অপ্রীতিকর ঘটনা রোধে

 সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। আজ মঙ্গলবার (২৩ জুন) সকালে রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বর এলাকা পরিদর্শনে এসে সাংবাদিকদের এ তথ্য জানান ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার এস এন নজরুল ইসলাম।

​তিনি উল্লেখ করেন, ২৩ জুন একটি রাজনৈতিক দলের প্রতিষ্ঠাবার্ষিকী এবং একই সঙ্গে পবিত্র মহররম মাস চলায় সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ বিশেষ গুরুত্ব দিচ্ছে। অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে রাজধানীসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে পর্যাপ্তসংখ্যক পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। নিরাপত্তার স্বার্থে ঢাকা ও এর আশপাশের কয়েকটি জেলায় পুলিশের পাশাপাশি বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এবং সেনাবাহিনীও দায়িত্ব পালন করছে।

​ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার আরও জানান, এখন পর্যন্ত কোথাও কোনো অপ্রীতিকর বা অনাকাঙ্ক্ষিত ঘটনার খবর পাওয়া যায়নি এবং পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক রয়েছে। ঢাকাবাসীর নিরাপত্তা সুনিশ্চিত করতে পুলিশ সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে এবং বাকি সময়েও পরিবেশ শান্ত থাকবে বলে তিনি আশা প্রকাশ করেন।

এসআর

সম্পর্কিত খবর