[email protected] শুক্রবার, ১৯ জুন ২০২৬
৫ আষাঢ় ১৪৩৩

ড. ইউনূস কখনই আমাকে মাস্টারমাইন্ড বলেননি: মাহফুজ

প্রতিদিনের বাংলা ডেস্ক

প্রকাশিত: ১৯ জুন ২০২৬ ৫:২৮ পিএম

সংগৃহীত ছবি

সাবেক তথ্য উপদেষ্টা মাহফুজ আলম বলেছেন, তাকে নিয়ে ড. মুহাম্মদ ইউনূস কখনো ‘মাস্টারমাইন্ড’ শব্দ ব্যবহার করেননি।

তার দাবি, এ বিষয়ে প্রচলিত ব্যাখ্যা বাস্তবতার সঙ্গে পুরোপুরি মেলে না।

সম্প্রতি একটি অনলাইন আলোচনায় অংশ নিয়ে মাহফুজ আলম বলেন, ড. ইউনূস তাকে পরিচয় করিয়ে দেওয়ার সময় ‘ব্রেইনস বিহাইন্ড’ শব্দগুচ্ছ ব্যবহার করেছিলেন, যা পরবর্তীতে বিভিন্নভাবে ব্যাখ্যা করা হয়েছে।

তার ভাষ্য অনুযায়ী, ‘মাস্টারমাইন্ড’ শব্দটি সাধারণত নেতিবাচক অর্থে ব্যবহৃত হয় এবং বিভিন্ন অপরাধ বা বিতর্কিত ঘটনার মূল পরিকল্পনাকারী বোঝাতে এ শব্দের ব্যবহার বেশি দেখা যায়।

ফলে তার ক্ষেত্রে এমন শব্দ প্রয়োগ করা সঠিক নয় বলে তিনি মনে করেন।

মাহফুজ আলম আরও বলেন, ড. ইউনূস কিংবা সাবেক প্রেস সচিব শফিকুল আলমের কোনো বক্তব্যেই তাকে ‘মাস্টারমাইন্ড’ হিসেবে উল্লেখ করা হয়নি।

বরং আন্তর্জাতিক অঙ্গনে প্রচলিত রাজনৈতিক ভাষায় ‘ব্রেইনস বিহাইন্ড’ বলতে কোনো উদ্যোগ বা চিন্তার পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা ব্যক্তিকে বোঝানো হয়ে থাকে।

কোটা সংস্কার আন্দোলনের প্রসঙ্গ টেনে তিনি বলেন, ইতিহাসের বিভিন্ন গণআন্দোলনকে পরবর্তীতে ষড়যন্ত্র হিসেবে আখ্যায়িত করার চেষ্টা নতুন কিছু নয়।

তার মতে, বাংলাদেশের সাম্প্রতিক আন্দোলন নিয়েও একই ধরনের রাজনৈতিক ব্যাখ্যা দেওয়া হচ্ছে।

উল্লেখ্য, ২০২৪ সালের সেপ্টেম্বরে নিউইয়র্কে অনুষ্ঠিত একটি আন্তর্জাতিক অনুষ্ঠানে ড. মুহাম্মদ ইউনূস তার সফরসঙ্গীদের পরিচয় করিয়ে দেওয়ার সময় মাহফুজ আলম সম্পর্কে মন্তব্য করেছিলেন।

সেই মন্তব্যের ভাষা ও অর্থ নিয়ে পরবর্তীতে বিভিন্ন মহলে আলোচনা শুরু হয়।

এসআর

সম্পর্কিত খবর