দেশের অন্যতম প্রাচীন রাজনৈতিক দল বাংলাদেশ আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ (২৩ জুন)।
দলের প্রতিষ্ঠাকালীন কাউন্সিলে মওলানা আব্দুল হামিদ খান ভাসানীকে সভাপতি এবং শামসুল হককে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়।
সে সময় কারাবন্দি থাকা তরুণ নেতা শেখ মুজিবুর রহমানকে সর্বসম্মতিক্রমে যুগ্ম সম্পাদক পদে নির্বাচিত করা হয়েছিল।
পরবর্তীতে ১৯৫৩ সালে ময়মনসিংহে অনুষ্ঠিত দ্বিতীয় কাউন্সিলে মওলানা ভাসানী পুনরায় সভাপতি নির্বাচিত হন এবং শেখ মুজিবুর রহমান সাধারণ সম্পাদকের দায়িত্ব পান।
এরপর ১৯৫৫ সালে ঢাকায় অনুষ্ঠিত তৃতীয় কাউন্সিলে দলের নাম থেকে ‘মুসলিম’ শব্দটি বাদ দেওয়া হয় এবং নতুন নাম রাখা হয় পূর্ব পাকিস্তান আওয়ামী লীগ।
বাংলাদেশের স্বাধীনতার পর দলটির নামকরণ করা হয় বাংলাদেশ আওয়ামী লীগ।
১৯৬৬ সালে ঐতিহাসিক ছয় দফা আন্দোলনের প্রাক্কালে শেখ মুজিবুর রহমান আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব গ্রহণ করেন।
পরে ১৯৮১ সালে অনুষ্ঠিত দলের জাতীয় কাউন্সিলে শেখ হাসিনা সভাপতি নির্বাচিত হন। এরপর থেকে দীর্ঘ সময় ধরে তিনি দলটির নেতৃত্ব দিয়ে আসছেন।
বর্তমান রাজনৈতিক বাস্তবতায় আওয়ামী লীগের সাংগঠনিক কার্যক্রম নিষিদ্ধ অবস্থায় রয়েছে।
এসআর