[email protected] সোমবার, ২২ জুন ২০২৬
৭ আষাঢ় ১৪৩৩

চিড়িয়াখানায় আমি থাকব বাঘের পাশে, রাশেদ খাঁনকে রাখব ‘ডোনাল্ড ট্রাম্পের’ পাশে: হানজালা

প্রতিদিনের বাংলা ডেস্ক

প্রকাশিত: ২১ জুন ২০২৬ ৮:৪৫ পিএম

সংগৃহীত ছবি

সামাজিক যোগাযোগমাধ্যমে চলমান বাকযুদ্ধে নতুন মাত্রা যোগ করেছেন মাদারীপুর-১ আসনের সংসদ সদস্য পীরজাদা সাইদ উদ্দিন আহমদ হানজালা।

গণঅধিকার পরিষদের সাবেক সাধারণ সম্পাদক রাশেদ খাঁনের এক ফেসবুক পোস্টের জবাবে তিনি পাল্টা মন্তব্য করেছেন।

রোববার দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে হানজালা লিখেছেন, রাশেদ খাঁন তাকে চিড়িয়াখানায় দেখতে নিতে চাইলে তিনি সেখানে বাঘের পাশে থাকতে রাজি আছেন।

একই সঙ্গে রাশেদ খাঁনকে ‘ডোনাল্ড ট্রাম্প’ নামের একটি মহিষের পাশে রাখার কথাও উল্লেখ করেন তিনি।

পোস্টে তিনি রসাত্মক ভঙ্গিতে আরও বলেন, বাঘ অন্তত নিজের পরিচয় নিয়ে বিভ্রান্ত নয়। পাশাপাশি চিড়িয়াখানা কর্তৃপক্ষের উদ্দেশে মন্তব্য করেন, মহিষটি যেন পরে নিজের নাম পরিবর্তনের দাবি না তোলে।

এর আগে শনিবার বিকেলে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে এমপি হানজালার সমালোচনা করেন রাশেদ খাঁন।

তিনি মন্তব্য করেন, হানজালাকে চিড়িয়াখানায় রাখা হলে মানুষ টিকিট কেটে তাকে দেখতে পারবে। একই পোস্টে একজন বিএনপি নেতার সঙ্গে হানজালার আচরণ নিয়েও প্রশ্ন তোলেন তিনি।

সাম্প্রতিক সময়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওকে কেন্দ্র করে এ বিতর্কের সূত্রপাত।

ভিডিওতে দেখা যায়, একটি সালিশ বৈঠকে উপস্থিত কয়েকজনের সঙ্গে উত্তপ্ত বাক্য বিনিময়ে জড়িয়ে পড়েন সংসদ সদস্য হানজালা।

ভিডিওতে তাকে উচ্চস্বরে কথা বলতে এবং বৈঠকের পরিবেশ নিয়ন্ত্রণে কঠোর ভাষা ব্যবহার করতে দেখা যায়।

এক পর্যায়ে তিনি টেবিলে আঘাত করে নিজের অবস্থান তুলে ধরেন, যা পরে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দেয়।

ফেসবুকে দুই পক্ষের পাল্টাপাল্টি মন্তব্য ঘিরে রাজনৈতিক অঙ্গন ও সামাজিক যোগাযোগমাধ্যমে নানা প্রতিক্রিয়া দেখা যাচ্ছে।

এসআর

সম্পর্কিত খবর