[email protected] বুধবার, ১০ জুন ২০২৬
২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩

১১ দলীয় জোটে নাম ব্যবহার না করার আহ্বান খেলাফত আন্দোলনের

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১০ জুন ২০২৬ ১০:১৫ পিএম

সংগৃহীত ছবি

বাংলাদেশ খেলাফত আন্দোলনের নাম ১১ দলীয় জোটে ব্যবহার না করার আহ্বান জানিয়েছেন দলটির আমির মাওলানা হাবিবুল্লাহ মিয়াজী।

 বুধবার দলের কেন্দ্রীয় মজলিসে আমেলার বৈঠকে সভাপতির বক্তব্যে তিনি স্পষ্ট করেন যে, খেলাফত আন্দোলন বর্তমানে কোনো জোটে নেই এবং বিগত নির্বাচনে তারা এককভাবেই অংশ নিয়েছিল। নির্বাচনের আগে জুলাই ও শাপলা চত্বরের শহীদ পরিবারের পুনর্বাসন এবং গণহত্যার বিচারসহ কয়েকটি দাবিতে যুগপৎ আন্দোলনে থাকলেও, নির্বাচনী সমঝোতা না হওয়ায় দলটি কোনো জোটে যোগ দেয়নি।

​বৈঠকে মাওলানা হাবিবুল্লাহ মিয়াজী ইসলাম, মুসলমান ও দেশের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র চলছে উল্লেখ করে কালে মায় বিশ্বাসী সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। তিনি ভারতে মুসলিম নির্যাতন, মসজিদ ভাঙা এবং বাংলাদেশে পুশইনের সমালোচনা করার পাশাপাশি গাইবান্ধায় বিশালাকৃতির শিবমূর্তি স্থাপন করে দেশে অশান্তি সৃষ্টির ষড়যন্ত্রের অভিযোগ তোলেন। এই শিবমূর্তি অপসারণের দাবিতে আগামী বৃহস্পতিবার রাজধানীর বায়তুল মোকাররম উত্তর গেটে বিক্ষোভ মিছিলের কর্মসূচি ঘোষণা করেছে দলটি।

​এছাড়া বৈঠকে শিক্ষাঙ্গনে সংগীত ও নৃত্য অন্তর্ভুক্তির সিদ্ধান্তের তীব্র বিরোধিতা করে খেলাফত আন্দোলনের নেতারা বলেন, যুব সমাজকে ধর্মহীনতার দিকে ঠেলে দেওয়ার এই সিদ্ধান্ত প্রত্যাহার না করা হলে তৌহিদী জনতাকে সাথে নিয়ে দুর্বার আন্দোলন গড়ে তোলা হবে। বৈঠকে দলের নায়েবে আমির মাওলানা মুজিবুর রহমান হামিদী, মাওলানা সাইদুর রহমান, যুগ্ম মহাসচিব মাওলানা মীর ইদ্রিসসহ অন্যান্য কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।

এসআর

সম্পর্কিত খবর