বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ১৫১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কেন্দ্রীয় নির্বাহী কমিটি অনুমোদন করা হয়েছে।
বৃহস্পতিবার (৪ জুন) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
ঘোষিত কমিটিতে সিনিয়র সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন রেজাউল কবীর পল।
এছাড়া সহ-সভাপতি পদে রয়েছেন জিয়াউর রহমান জিয়া, কামাল আনোয়ার আহাম্মদ, মাহফুজুর রহমান মাহফুজ, জাহাঙ্গীর আলম দুলাল, শাহ আলম চৌধুরী, সাইদুর রহমান, সাব্বির আহমেদ দিপু, আবদুল জব্বার খান, খন্দকার এনামুল হক এনাম, শরীফ উদ্দীন জুয়েল, ইয়াসিন ফেরদৌস মুরাদ, রফিক আহমেদ ডলার, সাইদ ইকবাল মাহমুদ টিটুসহ মোট ২৮ জন নেতা।
কমিটির প্রথম যুগ্ম সাধারণ সম্পাদক করা হয়েছে বিল্লাল হোসেন তারেককে।
যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন মোহাম্মদ কামরুজ্জামান, মনিরুল ইসলাম সোহাগ, আবু আতিক আল হাসান মিন্টু, শাহ নাসির উদ্দিন রুমন, কফিল উদ্দিন ভূইয়া, মঈনুদ্দীন রুবেল, আজহারুল ইসলাম মিলন, এজমল হোসেন পাইলট, ইখতিয়ার রহমান কবির, রবিউল ইসলাম নয়ন, সাজ্জাদুল মিরাজ, মিঞা মোহাম্মদ রাসেলসহ আরও অনেকে।
সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন মো. কামরুজ্জামান জুয়েল।
প্রচার সম্পাদক করা হয়েছে আল মেহেদী তালুকদারকে, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক হয়েছেন আশরাফ জালাল খান মনন এবং তথ্য ও গবেষণা সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন আমিনুর রহমান আমিন। কোষাধ্যক্ষ করা হয়েছে রোকনুজ্জামান রোকনকে।
এছাড়া আইন, কৃষি, সমাজকল্যাণ, শ্রম, শিল্প, যোগাযোগ, ক্রীড়া, পরিবেশ, বিজ্ঞান ও প্রযুক্তি, তথ্যপ্রযুক্তি, স্বাস্থ্য, আন্তর্জাতিক, মানবাধিকার, প্রশিক্ষণ, পাঠাগারসহ বিভিন্ন বিভাগে সম্পাদক ও সহ-সম্পাদক পদে নেতাদের দায়িত্ব দেওয়া হয়েছে।
যুবদলের নতুন কেন্দ্রীয় নির্বাহী কমিটিতে সভাপতি, সহ-সভাপতি, সাধারণ সম্পাদক, যুগ্ম সাধারণ সম্পাদক, সহ-সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদক, সম্পাদকমণ্ডলীর সদস্য এবং সাধারণ সদস্যসহ মোট ১৫১ জন নেতা স্থান পেয়েছেন বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
এসআর