বিএনপি নেতা ও গণঅধিকার পরিষদের সাবেক সাধারণ সম্পাদক মন্তব্য করেছেন, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক ‘বিভ্রান্তিকর রাজনৈতিক বক্তব্য’ দিচ্ছেন এবং তার আচরণ নিয়ে প্রশ্ন তুলেছেন।
সংবাদ সম্মেলনে রাশেদ খান অভিযোগ করেন, নাসীরুদ্দীন পাটওয়ারীর বিভিন্ন বক্তব্য ও রাজনৈতিক কর্মকাণ্ড তরুণদের মাঝে নেতিবাচক প্রভাব ফেলছে।
এ সময় তিনি রাজনৈতিক অঙ্গনে শালীন ভাষা ব্যবহারের ওপর গুরুত্বারোপ করেন।
তিনি আরও বলেন, নাসীরুদ্দীন পাটওয়ারী তার নিজ জেলা ঝিনাইদহে এসে তাকে নিয়ে মন্তব্য করেছেন।
এ প্রসঙ্গে রাশেদ খান বলেন, ভবিষ্যতে আবার ঝিনাইদহে এলে তাকে নিরাপত্তা দেওয়ার আশ্বাসও দেবেন তিনি।
এসআর