[email protected] শুক্রবার, ২২ মে ২০২৬
৮ জ্যৈষ্ঠ ১৪৩৩

নাসিরুদ্দিন পাটোয়ারীর উপর হামলা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২২ মে ২০২৬ ৭:২৬ পিএম

সংগৃহীত ছবি

ঝিনাইদহ শহরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক -র ওপর হামলার অভিযোগ উঠেছে।

শুক্রবার (২২ মে) জুমার নামাজের পর শহরের পুরাতন ডিসি কোর্ট এলাকায় এ ঘটনা ঘটে বলে জানা গেছে। ঘটনার পর তিনি নেতাকর্মীদের নিয়ে সদর থানায় অবস্থান নেন।

স্থানীয় সূত্রে জানা যায়, বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীদের এনসিপিতে যোগদান কর্মসূচিকে কেন্দ্র করে নাসীরুদ্দীন পাটওয়ারী ঝিনাইদহ সফরে যান।

জুমার নামাজের আগে তিনি শহরে পৌঁছে জেলা কালেক্টরেট মসজিদে নামাজ আদায় করেন।

নামাজ শেষে মসজিদ থেকে বের হওয়ার সময় ইসলামী বিশ্ববিদ্যালয় ছাত্রদলের আহ্বায়ক সাহেদ আহম্মেদের সঙ্গে তার কথা হয়।

এ সময় কয়েকজন যুবক ডিম নিক্ষেপ করে এবং ধাক্কাধাক্কির ঘটনা ঘটে বলে প্রত্যক্ষদর্শীরা জানান।

এতে এনসিপির কয়েকজন নেতাকর্মী আহত হয়েছেন বলে দাবি করা হয়েছে। পরে দলটির নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল বের করেন।

এ বিষয়ে সাহেদ আহম্মেদ গণমাধ্যমকে জানান, নাসীরুদ্দীন পাটওয়ারী বিভিন্ন জেলায় বিএনপির নেতাদের নিয়ে আপত্তিকর মন্তব্য করছেন বলে অভিযোগ রয়েছে।

এ বিষয়ে কথা বলতে গেলে স্থানীয় কিছু ক্ষুব্ধ ব্যক্তি ডিম নিক্ষেপ করে। তবে এ ঘটনায় ছাত্রদলের কোনো সম্পৃক্ততা নেই বলে দাবি করেন তিনি।

জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক শাহরিয়ার রাসেলও বলেন, হামলার ঘটনায় ছাত্রদলের নেতাকর্মীরা জড়িত নন।

অন্যদিকে নাসীরুদ্দীন পাটওয়ারী অভিযোগ করেন, বিএনপির স্থানীয় নেতাকর্মীদের একটি অংশ পরিকল্পিতভাবে হামলা চালিয়েছে।

তার দাবি, এ ঘটনায় এনসিপির অন্তত ৩ থেকে ৪ জন নেতাকর্মী আহত হয়েছেন। হামলার বিচার দাবি করে তিনি আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েও প্রশ্ন তোলেন।

ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদউজ্জামান জানান, পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক রয়েছে।

শহরের গুরুত্বপূর্ণ এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। তবে এখন পর্যন্ত এ ঘটনায় কোনো লিখিত অভিযোগ জমা পড়েনি।

এসআর

সম্পর্কিত খবর