[email protected] শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
৫ অগ্রহায়ণ ১৪৩৩

নতুন পাসপোর্ট-এনআইডির আবেদন, হাইকমিশনে হাসিনার পক্ষে ফের চিঠি

প্রতিদিনের বাংলা ডেস্ক

প্রকাশিত: ২০ নভেম্বর ২০২৬ ১:০০ এএম

সংগৃহীত ছবি

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র (এনআইডি) পাওয়ার আবেদনের অগ্রগতি জানতে ভারতের নয়াদিল্লিতে অবস্থিত বাংলাদেশ হাইকমিশনের কাছে পুনরায় লিখিতভাবে জানতে চেয়েছে যুক্তরাজ্যের আইনি প্রতিষ্ঠান ম্যাট্রিক্স চেম্বার্স।

বৃহস্পতিবার প্রতিষ্ঠানটির ব্যারিস্টার স্টিভেন পাওলেস নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের ভারপ্রাপ্ত হাইকমিশনার বরাবর চিঠিটি পাঠান।

এতে শেখ হাসিনার স্বাক্ষর করা একটি অনুমতিপত্রও সংযুক্ত করা হয়েছে, যার মাধ্যমে তাঁর পক্ষে আইনি প্রতিনিধিত্বের বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

চিঠিতে স্টিভেন পাওলেস উল্লেখ করেন, গত ৯ নভেম্বর পাঠানো আগের চিঠির পরিপ্রেক্ষিতে নতুন পাসপোর্ট ও এনআইডি ইস্যুর আবেদনের সর্বশেষ অবস্থা জানতে তাঁরা আবার যোগাযোগ করেছেন।

বিভিন্ন সংবাদমাধ্যমের প্রকাশিত তথ্য অনুযায়ী, এ-সংক্রান্ত আবেদন ইতোমধ্যে বাংলাদেশ হাইকমিশনে পৌঁছেছে বলে তাঁরা জানতে পেরেছেন।

তবে শেখ হাসিনার পক্ষে আনুষ্ঠানিকভাবে আইনি প্রতিনিধিত্ব করার অনুমোদন রয়েছে কি না, সে বিষয়ে হাইকমিশনের কাছে প্রয়োজনীয় নিশ্চয়তা চাওয়া হয়েছিল। এ জন্য এবার তাঁর স্বাক্ষরযুক্ত অনুমতিপত্রও পাঠানো হয়েছে।

চিঠিতে পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের আবেদনসংক্রান্ত বিষয়ে দ্রুত আনুষ্ঠানিক জবাব দেওয়ার জন্য বাংলাদেশ হাইকমিশনের প্রতি অনুরোধ জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক আইনি প্রতিষ্ঠানটি।

এ/এইচ/টি

সম্পর্কিত খবর