দেশের ৪ হাজার ৩৩২টি ইউনিয়ন পরিষদে (ইউপি) পাঁচ ধাপে নির্বাচন আয়োজনের পরিকল্পনা প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) কমিশনের পক্ষ থেকে এ সংক্রান্ত তালিকা প্রকাশ করা হয়।
প্রকাশিত সূচি অনুযায়ী, প্রথম ধাপে আগামী ২১ জানুয়ারি ১ হাজার ৪২টি ইউনিয়ন পরিষদে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এসব নির্বাচনের তপশিল নির্ধারিত সময়ের মধ্যে সংশ্লিষ্ট জেলা নির্বাচন কর্মকর্তারা ঘোষণা করবেন।
ইসির সিদ্ধান্ত অনুযায়ী, প্রথম ধাপে ১২৭টি উপজেলার ১ হাজার ৪২টি ইউপিতে ভোট হবে। দ্বিতীয় ধাপে ১২৫টি উপজেলার ১ হাজার ৬৯টি, তৃতীয় ধাপে ১২০টি উপজেলার ১ হাজার ২৪টি, চতুর্থ ধাপে ৯৬টি উপজেলার ৮১৩টি এবং পঞ্চম ধাপে ৪০টি উপজেলার ৩৮৪টি ইউনিয়ন পরিষদে নির্বাচন অনুষ্ঠিত হবে।
কমিশনের পূর্বঘোষিত সময়সূচি অনুযায়ী, দ্বিতীয় ধাপের ভোট ৪ ফেব্রুয়ারি, তৃতীয় ধাপে ২৯ এপ্রিল, চতুর্থ ধাপে ১৩ মে এবং শেষ ধাপে ২৭ মে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
এ বিষয়ে নির্বাচন কমিশনার সানাউল্লাহ বলেন, পঞ্চম ধাপে ইউনিয়ন পরিষদের সংখ্যা পরিকল্পিতভাবেই তুলনামূলক কম রাখা হয়েছে।
এফ/ডি