[email protected] শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
৫ অগ্রহায়ণ ১৪৩৩

গুম-খুনের রাজনীতিতে ফিরতে দেবে না জনগণ, ‘এনাফ ইজ এনাফ’: প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৯ নভেম্বর ২০২৬ ৪:৩২ পিএম

সংগৃহীত ছবি

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের কঠোর বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

তিনি বলেছেন, দেশের মানুষের অধিকার হরণ, গুম-খুন ও সন্ত্রাসের রাজনীতি আর বরদাশত করা হবে না। এসব অপকর্মের বিরুদ্ধে জনগণকে স্পষ্ট অবস্থান নিতে হবে। ‘এনাফ ইজ এনাফ’—যথেষ্ট হয়েছে, আর নয়।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দুপুরে লালমনিরহাটের মহেন্দ্রনগর মণ্ডলেরহাটে পানি নিষ্কাশন খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন ও স্থানীয়দের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, একটি মহল দেশের বিরুদ্ধে নতুন করে ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। অতীতে দীর্ঘ ১৬ বছর জনগণের ওপর দমন-পীড়ন চালিয়ে ক্ষমতা ধরে রাখা হয়েছিল।

২০২৪ সালে গণতন্ত্রকামী মানুষ ঐক্যবদ্ধ হয়ে সেই স্বৈরাচারী শাসনের অবসান ঘটিয়েছিল। এখন আবারও দেশের স্বার্থ ও মানুষের অধিকার রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার সময় এসেছে।

তিনি আরও বলেন, ২০২৪ সালের ৫ আগস্টের ছাত্র-জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে ভোটাধিকার, মতপ্রকাশের স্বাধীনতা এবং গুম-খুনের রাজনীতি থেকে মুক্তির যে প্রত্যাশা তৈরি হয়েছিল, তা নস্যাৎ করার চেষ্টা চলছে। জনগণ আবারও ভোটাধিকার ও কথা বলার অধিকার কেড়ে নেওয়ার রাজনীতি মেনে নেবে না।

সব রাজনৈতিক দল ও মতের মানুষকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে তারেক রহমান বলেন, সন্ত্রাস, হত্যার রাজনীতি ও অপশক্তির বিরুদ্ধে সম্মিলিতভাবে প্রতিরোধ গড়ে তুলতে হবে। দেশের মানুষের ভাগ্য নিয়ে কাউকে ছিনিমিনি খেলতে দেওয়া যাবে না।

এ/এইচ/টি

সম্পর্কিত খবর